সাবধান! নতুন অর্থবর্ষে কর থেকে সোনা—সব পাল্টে দিচ্ছে কেন্দ্র, না জানলে বড় লোকসান

নতুন অর্থবর্ষ মানেই একগুচ্ছ নতুন নিয়ম। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে দেশজুড়ে কার্যকর হতে চলেছে ‘আয়কর আইন ২০২৫’, যা দীর্ঘ কয়েক দশকের পুরনো ১৯৬১ সালের আইনকে প্রতিস্থাপন করবে। বাজেট ২০২৬-এর প্রস্তাবনা অনুযায়ী, ব্যাঙ্কিং পরিষেবা, সোনা কেনাবেচা এবং আয়কর জমার ক্ষেত্রে ১২টি বড় পরিবর্তন আসছে। এই নিয়মগুলি আপনার প্রতি মাসের বাজেট এবং সঞ্চয়ের ওপর সরাসরি প্রভাব ফেলবে। এপ্রিল মাস পড়ার আগেই দেখে নিন কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে।
১. নতুন আয়কর আইন ২০২৫ (Income Tax Act 2025): ১ এপ্রিল থেকে এটিই হবে দেশের প্রধান কর আইন। সহজ ভাষা এবং ডিজিটাল পদ্ধতির মাধ্যমে করদাতাদের সুবিধার্থে এটি চালু হচ্ছে। ২. ‘ট্যাক্স ইয়ার’ (Tax Year)-এর প্রবর্তন: ‘অ্যাসেসমেন্ট ইয়ার’ এবং ‘প্রিভিয়াস ইয়ার’-এর বিভ্রান্তি দূর করতে এখন থেকে কেবল ‘ট্যাক্স ইয়ার’ শব্দটি ব্যবহার করা হবে। ৩. সোনা সংক্রান্ত নিয়ম (SGB Rules): সভারেন গোল্ড বন্ডের (SGB) ক্ষেত্রে বড় বদল আসছে। এখন থেকে কেবল যারা সরাসরি ইস্যুর সময় বন্ড কিনবেন, তারাই ম্যাচিউরিটির সময় কর ছাড় পাবেন। সেকেন্ডারি মার্কেট থেকে কেনা বন্ডে দিতে হবে ক্যাপিটাল গেইন ট্যাক্স। ৪. ইনকাম ট্যাক্স স্ল্যাব ও রিবেট: নতুন কর ব্যবস্থায় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকছে। তবে স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং অন্যান্য ছাড়ের সঠিক প্রয়োগ ১ এপ্রিল থেকে নতুন নিয়মে হবে। ৫. আইটিআর (ITR) সংশোধনের সময়সীমা: কোনো ভুল হলে তা সংশোধনের জন্য এখন ৯ মাসের বদলে ১২ মাস সময় পাওয়া যাবে। তবে অতিরিক্ত সময়ের জন্য নির্দিষ্ট ফি দিতে হবে। ৬. এইচআরএ (HRA) এবং বাড়িওয়ালা: ১ এপ্রিল থেকে বাড়ি ভাড়া বাবদ ছাড় পেতে হলে বাড়িওয়ালার সঙ্গে আপনার সম্পর্কের কথা নির্দিষ্ট ফর্মে (Form 124) জানানো বাধ্যতামূলক। ৭. এসটিটি (STT) বৃদ্ধি: শেয়ার বাজারে যারা ফিউচার ও অপশন (F&O) ট্রেডিং করেন, তাদের জন্য লেনদেনের কর বা STT বাড়ছে, ফলে খরচ বাড়বে। ৮. মিউচুয়াল ফান্ড ও ডিভিডেন্ড: ডিভিডেন্ড আয়ের ওপর আগে যে ২০% সুদের খরচে ছাড় পাওয়া যেত, নতুন অর্থবর্ষ থেকে সেই সুবিধা থাকছে না। ৯. প্যান কার্ড (PAN) নিয়ম: বিশেষ কিছু উচ্চ মূল্যের লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড উদ্ধৃত করার নিয়ম আরও কড়া হচ্ছে। ১০. ডিজিটাল পেমেন্ট নিরাপত্তা: আরপিআই (RBI) ডিজিটাল লেনদেনের সুরক্ষায় নতুন প্রোটোকল চালু করছে, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। ১১. অফিস যাতায়াতে কর ছাড়: অফিস যাতায়াতের জন্য কোম্পানি গাড়ি বা যাতায়াত খরচ দিলে তা এখন থেকে ‘ট্যাক্সেবল পারকুইজিট’ হিসেবে ধরা হবে না। ১২. ফাস্ট্যাগ (FASTag) ফি: ১ এপ্রিল থেকে ফাস্ট্যাগের বার্ষিক ফি সামান্য বৃদ্ধি পেতে চলেছে।