ইরান-ইজরায়েল যুদ্ধের মাঝেই বড় ধস! ৪ দিনে ৫০ হাজার টাকা সস্তা সোনা, মাথায় হাত গয়না ব্যবসায়ীদের

ইরান ও ইজরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধ গড়িয়েছে ১৯তম দিনে। বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম বাড়লেও, ভারতীয় বাজারে সোনা ও শেয়ার বাজারে ঘটে গেল অভাবনীয় উলটপুরাণ। একদিকে সোনার দামে ঐতিহাসিক পতন, অন্যদিকে হেভিওয়েট ব্যাঙ্কের চেয়ারম্যানের পদত্যাগে তাসের ঘরের মতো ভেঙে পড়ল সেনসেক্স।
সোনার বাজারে বড় ধস:
চলতি সপ্তাহে সোনা কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে বড় খবর। মাত্র চারটি ট্রেডিং সেশনে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০০ গ্রামে প্রায় ৫০,২০০ টাকা কমে গিয়েছে। ১৯শে মার্চ দিল্লির বাজার অনুযায়ী:
২৪ ক্যারেট সোনা: প্রতি গ্রাম ১৫,৪৭৯ টাকা (২৭৮ টাকা কমেছে)।
২২ ক্যারেট সোনা: প্রতি গ্রাম ১৪,১৯০ টাকা (২৫৫ টাকা কমেছে)।
রুপার দামেও পতন:
সোনার সাথে পাল্লা দিয়ে সস্তা হয়েছে রুপাও। দিল্লিতে ১ কিলোগ্রাম রুপার দাম ৫,০০০ টাকা কমে দাঁড়িয়েছে ২,৬০,০০০ টাকায়। একদিন আগেই যা ছিল ২,৬৫,০০০ টাকা।
শেয়ার বাজারে হাহাকার:
টানা তিন দিনের উত্থানের পর বৃহস্পতিবার ভারতীয় শেয়ার বাজার এক ভয়ংকর পতনের সাক্ষী থাকল। বাজার খোলার মাত্র এক ঘণ্টার মধ্যেই সূচক প্রায় ২,০০০ পয়েন্ট পড়ে যায়। ইরান-ইজরায়েল যুদ্ধের চাপের মাঝেই মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো কাজ করেছে HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের আকস্মিক পদত্যাগ। বুধবার রাতের এই পদত্যাগের খবর বৃহস্পতিবার বাজার খোলার সাথে সাথেই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, যার ফলে কয়েক মিনিটে লক্ষ লক্ষ কোটি টাকা হারান লগ্নিকারীরা।
সব মিলিয়ে ১৯শে মার্চ, ২০২৬ তারিখটি ভারতীয় লগ্নিকারীদের জন্য একটি অভিশপ্ত দিন হিসেবে চিহ্নিত হয়ে রইল। একদিকে যুদ্ধ, অন্যদিকে কর্পোরেট অস্থিরতা— এই জোড়া ফলায় বিদ্ধ সাধারণ মানুষ।