ভাতা পেতে আর বাধা নেই! আধার কার্ড তৈরিতে সাহায্য করবে প্রশাসনই, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সবথেকে বড় সামাজিক সুরক্ষা প্রকল্প হলো ‘লক্ষ্মীর ভাণ্ডার’। বর্তমানে এই প্রকল্পের আওতায় সাধারণ ও ওবিসি (OBC) শ্রেণির মহিলারা মাসে ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি (SC) ও উপজাতি (ST) শ্রেণির মহিলারা মাসে ১,৭০০ টাকা করে পাচ্ছেন। ২০২৬-এর বাজেটে ৫০০ টাকা বৃদ্ধির পর এই প্রকল্পে নাম নথিভুক্ত করার হিড়িক বেড়েছে। কিন্তু অনেকেরই প্রশ্ন— আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে কি এই সুবিধা পাওয়া যাবে না?
সরকারি ওয়েবসাইট ও প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, আধার বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদন করা সম্ভব। এক্ষেত্রে ওই মহিলাকে প্রথমে ‘সাময়িক ভাবে’ প্রকল্পের অধীনে নথিভুক্ত করা হবে। এরপর প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড পেতে বিশেষ সহায়তা করা হবে। কার্ড তৈরি হয়ে গেলেই তিনি স্থায়ীভাবে প্রকল্পের সুবিধা পাবেন। তবে মনে রাখতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং কোনো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আবেদনকারীর নিজস্ব সিঙ্গল অ্যাকাউন্ট থাকতে হবে।