“২০ না ২১ মার্চ, ইদ কবে?”-বাংলায় ছুটি থাকছে কোনদিন, দেখেনিন এক নজরে?

পবিত্র রমজান মাস এখন শেষ পর্যায়ে। দীর্ঘ এক মাসের কৃচ্ছ্রসাধন আর প্রার্থনার পর এখন বিশ্বজুড়ে ইসলাম ধর্মাবলম্বীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন খুশির ইদ বা ‘ইদ-উল-ফিতর’-এর জন্য। তবে প্রতি বছরের মতো এবারও ইদের সঠিক তারিখ এবং সরকারি ছুটি নিয়ে সাধারণ মানুষের মনে কিছুটা বিভ্রান্তি রয়েছে। ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী বাংলায় কবে পালিত হবে ইদ? দেখে নিন বিস্তারিত।

কবে দেখা যাবে শাওয়াল মাসের চাঁদ?

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাসের শেষে শাওয়াল মাসের প্রথম দিনেই ইদ উদযাপিত হয়। আর এই তারিখ সম্পূর্ণভাবে নির্ভর করে চাঁদ দেখার ওপর।

  • সম্ভাব্য তারিখ: ২০২৬ সালের ১৮ মার্চ সৌদি আরবে চাঁদ দেখা গেলে সেখানে ১৯ মার্চ ইদ পালিত হবে। সেক্ষেত্রে ভারত তথা পশ্চিমবঙ্গে ইদ পালিত হওয়ার সম্ভাবনা ২০ মার্চ (শুক্রবার)

  • আবার যদি সৌদিতে ১৯ মার্চ চাঁদ দেখা যায়, তবে ভারতে ইদ পালিত হতে পারে ২১ মার্চ (শনিবার)

ছুটির ডবল ধামাকা! স্কুল-কলেজ-অফিস কবে বন্ধ?

ইদ উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার ও শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই ছুটির তালিকা স্পষ্ট করেছে। ২০২৬ সালের সরকারি নির্দেশিকা অনুযায়ী:

  • স্কুল-কলেজ: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তালিকায় ২০ এবং ২১ মার্চ—উভয় দিনই ছুটির উল্লেখ রয়েছে। অর্থাৎ ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য টানা দু’দিন ছুটির সুযোগ।

  • সরকারি অফিস: রাজ্য সরকারের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ মার্চ ‘ইদ-উল-ফিতর’ উপলক্ষে এন.আই অ্যাক্টে সাধারণ ছুটি থাকছে। তবে ২০ মার্চকেও (শুক্রবার) ‘ইদের আগের দিন’ হিসেবে বিশেষ ছুটির তালিকায় রাখা হয়েছে।

  • ব্যাঙ্ক: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বাংলায় ২১ মার্চ ইদের ছুটি ঘোষণা করেছে।

ইদ-উল-ফিতরের তাৎপর্য

দীর্ঘ এক মাস রোজা রাখার পর ইদ হলো আত্মসংযম ও ত্যাগের উদযাপনের দিন। মুসলিম সম্প্রদায়ের মানুষ এই পবিত্র মাসে দিনে পাঁচবার নামাজ পড়া, সেহরি ও ইফতারের মাধ্যমে আত্মচিন্তা ও স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ইদ মানেই ভেদাভেদ ভুলে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া।

বিশেষ দ্রষ্টব্য: ইদের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই উৎসবের সঠিক দিন জানতে হিলাল কমিটির ঘোষণার দিকে নজর রাখতে হবে।