২২ গজের বাইরেও বদলেছে জীবন! এই ৫ কিংবদন্তি ক্রিকেটার বদলে ফেলেছেন নিজেদের ধর্ম

ক্রিকেট মাঠে তাঁদের ব্যাটিং বা বোলিং তান্ডব একসময় শাসন করত বিশ্ব ক্রিকেটকে। কিন্তু মাঠের বাইরেও তাঁদের ব্যক্তিগত জীবন এবং ধর্মীয় বিশ্বাস পরিবর্তনের সিদ্ধান্ত বারবার বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারত, পাকিস্তান থেকে দক্ষিণ আফ্রিকা— বিশ্ব ক্রিকেটের এমন ৫ জন তারকা ক্রিকেটারের কথা নিচে দেওয়া হলো যাঁরা নিজের ধর্ম পরিবর্তন করেছেন:
বিনোদ কাম্বলি (ভারত): শচীন তেন্ডুলকরের বাল্যবন্ধু ও ভারতের এক সময়ের বিস্ফোরক ব্যাটার বিনোদ কাম্বলি। প্রথম স্ত্রী নোয়েলা লিউইসের সাথে বিচ্ছেদের পর আন্দ্রিয়া হিউইটকে বিয়ে করার সময় তিনি হিন্দুধর্ম ছেড়ে ক্যাথলিক খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন।
মহম্মদ ইউসুফ (পাকিস্তান): পাকিস্তানের এই কিংবদন্তি কেরিয়ার শুরু করেছিলেন ইউসুফ ইউহানা নামে। তিনি ছিলেন খ্রিস্টান। ২০০৫ সালে সতীর্থ সইদ আনোয়ারের দ্বারা প্রভাবিত হয়ে তিনি সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা): জন্মসূত্রে তাঁর নাম ছিল তুওয়ান মহম্মদ দিলশন। বাবা মুসলিম ও মা বৌদ্ধ ছিলেন। বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি মায়ের ধর্ম বেছে নেন এবং বৌদ্ধ হয়ে নাম পরিবর্তন করে হন তিলকরত্নে দিলশান।
সূরজ রণদীভ (শ্রীলঙ্কা): শ্রীলঙ্কার এই অফ-স্পিনার জীবনের শুরুতে মুসলিম ছিলেন (নাম ছিল মোহামেদ সূরজ)। ২০১০ সালে তিনি ধর্ম পরিবর্তন করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।
ওয়েন পার্নেল (দক্ষিণ আফ্রিকা): দক্ষিণ আফ্রিকার এই পেসার ২০১১ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁর নতুন নাম হয় ‘ওয়ালিদ’। পার্নেলের দাবি ছিল, এটি তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।