বঙ্গে দুই দফায় ভোট, ৪ মে ভাগ্যপরীক্ষা! কমিশনের সিদ্ধান্ত ঘোষণা হতেই হুঙ্কার শমীক ভট্টাচার্যের

অপেক্ষার অবসান! পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল—দুই দফায় অনুষ্ঠিত হবে বাংলার মহাযুদ্ধ। প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী ৪ মে।

কমিশনের এই ঘোষণাকে পূর্ণ সমর্থন জানিয়ে ময়দানে নেমে পড়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি সাফ জানান, “আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। রাজ্যের মানুষ বর্তমান সরকারকে বিসর্জন দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।” তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে শমীক বলেন, “তৃণমূলের গল্প শেষ। মানুষ এবার ব্যালটেই তাঁদের জবাব দেবে।” নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বিজেপি শিবিরে এক বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে, যা আগামী কয়েকদিনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দেবে।