আজকের রাশিফল: সোমবার কাদের ভাগ্যে লক্ষ্মীলাভ? কারাই বা পড়বেন কর্মক্ষেত্রে চাপে? জেনে নিন

মেষ (ARIES): প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে আজ আপনার পেশার জগৎ আরও প্রশস্ত হবে। নতুন চাকরির আবেদনের জন্য আজ শ্রেষ্ঠ দিন। অফিসে আপনার সমস্যা সমাধানের দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা কুড়োবে।
বৃষ (TAURUS): প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিক শান্তি পাবেন। বড় লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের আজ সতর্ক থাকা জরুরি। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের লক্ষ্যে এগিয়ে যান।
মিথুন (GEMINI): পরিস্থিতি আপনাকে মানিয়ে নিতে বাধ্য করবে। মনের ওপর নিয়ন্ত্রণ রাখুন, কারণ আজ বুদ্ধি ও মনের দ্বন্দ্বে অস্থিরতা বাড়তে পারে। আর্থিক নিরাপত্তার গুরুত্ব আজ উপলব্ধি করবেন।
কর্কট (CANCER): ব্যক্তিগত ও কর্মজীবন—দুদিকের চাপেই নিজেকে ক্লান্ত মনে হতে পারে। ধৈর্য্য হারাবেন না, দিনের শেষে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন। তবে আর্থিক দুশ্চিন্তা থাকতে পারে।
সিংহ (LEO): প্রেমের জন্য আজ আপনার দিনটি দুর্দান্ত। প্রিয় মানুষকে মনের কথা বলার জন্য আজ আদর্শ সময়। কর্মক্ষেত্রে আপনার রাজকীয় মেজাজ ও কাজের নিষ্ঠা প্রশংসা নিয়ে আসবে।
কন্যা (VIRGO): অফিসে আজ প্রচণ্ড ব্যস্ততা থাকবে। শারীরিক সমস্যার কারণে অপ্রত্যাশিত কিছু খরচ হতে পারে। ঋণের ব্যাপারে সতর্ক থাকুন। মৌলিক চিন্তাভাবনার মাধ্যমে সহকর্মীদের নজর কাড়বেন।
তুলা (LIBRA): ব্যক্তিগত জীবনের সমস্যা কাজের ওপর প্রভাব ফেলতে পারে। কাজের জগৎ আর ব্যক্তিগত জীবন আলাদা রাখুন। নতুন কিছু শুরু করার জন্য আজকের দিনটি শুভ নয়।
বৃশ্চিক (SCORPIO): কাজের চাপে ব্যাঙ্কের খাতা দেখারও সুযোগ পাবেন না আজ। পেশাগত জীবন মসৃণ থাকলেও দিনের শুরুতে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে। সন্ধ্যার মধ্যে কাজ শেষ করে স্বস্তি পাবেন।
ধনু (SAGITTARIUS): প্রেমের ছোটখাটো সমস্যা মিটে গিয়ে সম্পর্কে পরিপক্কতা আসবে। অফিসের কোনও গুরুত্বপূর্ণ প্রজেক্ট সময়ের মধ্যে শেষ করে নিজের যোগ্যতা প্রমাণ করবেন।
মকর (CAPRICORN): অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে। সহকর্মীদের ওপর বেশি চাপ সৃষ্টি করবেন না। আর্থিক উন্নতির জন্য নিজের পরিচিতি বা নেটওয়ার্ককে কাজে লাগান।
কুম্ভ (AQUARIUS): সকালের দিকে সময় কিছুটা অপচয় হলেও বিকেলের দিকে পরিস্থিতি অনুকূলে আসবে। অন্যের পরামর্শ আজ কার্যকরী হতে পারে। মাথা ঠান্ডা রাখলে আর্থিক সমস্যার সমাধান মিলবে।
মীন (PISCES): দাম্পত্য জীবনে আজ সুমধুর বোঝাপড়া বজায় থাকবে। অফিসের কাজে বসের প্রশংসা পাবেন। তবে আর্থিক দিকে আজ কিছুটা মন্দাভাব দেখা দিতে পারে।