শান্তিনিকেতনের নির্জন পথে একা সোহিনী! ভোরের আলোয় কেন ভিজে উঠল চোখ? মুগ্ধ নেটপাড়া

শহুরে ব্যস্ততা আর শুটিংয়ের ক্লান্তি ঝেড়ে ফেলতে সোহিনী সরকারের প্রথম পছন্দ শান্তিনিকেতন। বসন্তের এই মাতাল করা সময়ে আরও একবার রবিঠাকুরের দেশে ধরা দিলেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী। তবে এবার আর একা নন, সঙ্গী ছিলেন তাঁর জীবনসঙ্গী, জনপ্রিয় সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। শান্তিনিকেতনের পূর্বপল্লীর ‘তবু মনে রেখো’ নামের এক শান্ত ভিলায় আস্তানা গেড়েছিলেন তারকা দম্পতি।
ভোরের আলোয় মায়াবী সোহিনী সম্প্রতি নিজের সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন সোহিনী, যা দেখে ঘুম উড়েছে ভক্তদের। ভোরের প্রথম আলো তখন সবে ছুঁয়েছে শান্তিনিকেতনের মাটি। সেই নির্জন সকালের শান্ত স্নিগ্ধতায় পূর্বপল্লীর অলিগলিতে আপনমনে ঘুরে বেড়াচ্ছেন সোহিনী। কখনও পথের ধারে ঝোপাল বোগেনভেলিয়ার ডাল আলতো করে ছুঁয়ে দিচ্ছেন, আবার কখনও হাঁটু গেড়ে বসে পরম মমতায় কুড়িয়ে নিচ্ছেন ঝরে পড়া গোলাপি কাগজি ফুল। ভিডিওর নেপথ্যে বেজে চলা ‘তোমাকেই ভালো লেগেছে’ গানের সুর যেন পরিবেশটাকে আরও বেশি মায়াবী করে তুলেছে।
সাজপোশাকে বাঙালিয়ানার ছোঁয়া সোহিনী বরাবরই তাঁর স্বতন্ত্র সাজপোশাকের জন্য পরিচিত। এবারও তার ব্যতিক্রম হয়নি। পরনে কালো রঙের শাড়ি, কপালে ছোট্ট টিপ, চোখে হালকা কাজলের রেখা আর কাঁধ ছাপানো এলোমেলো চুল— সোহিনীর এই অতি সাধারণ অথচ ‘বোহেমিয়ান’ লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। তাঁর হাতে একগোছা চুড়ি আর চিরচেনা সেই সহজ হাসি যেন বুঝিয়ে দিচ্ছিল, শান্তিনিকেতনের মাটিতেই তিনি সবথেকে বেশি স্বচ্ছন্দ।
শান্তিনিকেতনের টানে বারেবারে শান্তিনিকেতনের সঙ্গে সোহিনীর প্রেম অবশ্য নতুন নয়। গত বসন্তেও তাঁকে দেখা গিয়েছিল মেঠো পথে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতে। কখনও সাদা তাঁতের শাড়ি আর কালো ফ্রেমের চশমায় স্নিগ্ধ রূপ, আবার কখনও বোহেমিয়ান সাজে ঝোলা কাঁধে পথে নামা— সোহিনী বারবার প্রমাণ করেন যে তিনি অন্তরে একজন ঘোর শান্তিনিকেতনী। বসন্তের এই রঙের উৎসবে নিজেকে শান্তিনিকেতনের প্রকৃতির সঙ্গে মিলিয়ে দিতেই বারবার ফিরে আসেন এই অভিনেত্রী।