“সরাসরি কপালে গুলি করব!” লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার বাদশা, রণক্ষেত্র বলিউড

র‍্যাপার বাদশার নতুন গান ‘টটীরী’ নিয়ে দানা বেঁধেছে চরম বিতর্ক। অভিযোগ, এই গানে হরিয়ানার নারীদের অসম্মান করা হয়েছে এবং সেখানকার সংস্কৃতিকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার পরেই সমাজমাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য বাদশাকে চরম হুমকি দিয়ে লিখেছেন, “এবার আমরা সরাসরি তোমার কপালে গুলি করব।”

কেন এই হুমকি? বিষ্ণোই গ্যাংয়ের দাবি, ২০২৪ সালে একবার সতর্ক করা সত্ত্বেও বাদশা ফের বিতর্কিত গান গেয়েছেন। বিশেষ করে গানের একটি লাইন— “আয়া বাদশা ডোলি চড়ানে, ইন সবকি ঘোড়ি বানানে”—নিয়ে তীব্র আপত্তি তোলা হয়েছে। হরিয়ানার মহিলা কমিশনও গায়কের গ্রেফতারি চেয়ে সরব হয়েছে। পাশাপাশি পানিপথে গ্যারি ও শ্যাঙ্কির অফিসে গুলি চালানোর দায়ও স্বীকার করেছে এই গ্যাং। বর্তমানে বাদশার নিরাপত্তা নিয়ে চিন্তিত বিনোদন জগত।