গ্ল্যামার জগৎ থেকে দূরে, মেলবোর্নের ডিগ্রিধারী! কুলদীপ-পত্নী বংশিকা আসলে কে? জানুন সবটা

ভারতীয় ক্রিকেটের তারকা স্পিনার কুলদীপ যাদব এখন জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। গত ১৪ মার্চ মুসৌরির ঐতিহাসিক ‘স্যাভয়’ হোটেলে বংশিকা চাড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। ক্রিকেট দুনিয়ার লাইমলাইট থেকে দূরে থাকা বংশিকাকে নিয়ে এখন নেটিজেনদের মধ্যে কৌতূহলের শেষ নেই।

কে এই বংশিকা চাড্ডা? বংশিকা পেশায় একজন সফল চাকুরিজীবী। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে উচ্চশিক্ষা শেষ করে বর্তমানে এলআইসি (LIC)-তে ম্যানেজমেন্ট স্তরে কর্মরত। কুলদীপ এবং বংশিকা ছোটবেলার বন্ধু। কানপুরের শ্যামনগরে তাঁরা প্রতিবেশী ছিলেন। সেই দীর্ঘদিনের বন্ধুত্বই গত ৪ জুন ২০২৫-এ বাগদান এবং অবশেষে গত শনিবার পরিণতি পেল।

তারকাখচিত আয়োজন: মুসৌরির বিয়েতে রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ ক্রিকেট বিশ্বের মহারথীরা উপস্থিত ছিলেন। তবে আসল ধামাকা বাকি আগামী ১৭ মার্চ। লখনউয়ের সেন্ট্রাম হোটেলে আয়োজিত রিসেপশনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বহু রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্বের উপস্থিত থাকার কথা রয়েছে।