ষড়যন্ত্র করতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন অভিযুক্ত, হলো ২০ বছরের জেল

মার্কিন বিমান ও মহাকাশ কোম্পানির বাণিজ্য বিষয়ক গোপনীয় তথ্য চুরির ষড়যন্ত্রের দায়ে এক চীনা নাগরিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।
বুধবার জু ইয়ানজুন নামের এক চীনা নাগরিককে এ দণ্ড দেওয়া হয়। রয়টার্সেরএক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ৪২ বছর বয়সী জু ২০১৮ সালে বেলজিয়ামে আটক হন। চীনা গুপ্তচর জু ইয়ানজুনকে ২০২১ সালের নভেম্বরে দোষী সাব্যস্ত করে মার্কিন আদালত। তার বিরুদ্ধে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি ও বাণিজ্য বিষয়ক গোপন তথ্য চুরির ষড়যন্ত্র এবং চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। গত বছর জুর বিরুদ্ধে আনীত অভিযোগকে ‘অতিরঞ্জন’ বলে আখ্যা দেয় চীন।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেন, এ বিষয়ক অপরাধগুলো গুরুতর। জু ইয়ানজুনের রায়ের মাধ্যমে বিদেশি শক্তির দ্বারা মার্কিন অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি প্রতিরোধে দৃঢ়তা প্রমাণ করেছে তদন্ত ও বিচার বিভাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *