মোদির ব্রিগেডে আমন্ত্রণ পেলেন মমতা! প্রশাসনিক সভা না কি রাজনৈতিক লড়াই? দেখে নিন প্রধানমন্ত্রীর ঠাসা সফরসূচি

আগামী শনিবার ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে বড় চমক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবারই রাজ্যে পা রাখছেন তিনি। একদিকে প্রশাসনিক সভা, অন্যদিকে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’—শনিবার কলকাতায় জোড়া কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই মেগা ইভেন্টকে সফল করতে উত্তরবঙ্গ থেকে ১৬ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল।

এক নজরে প্রধানমন্ত্রীর সফরসূচি:

  • শুক্রবার: বেলা ১:৩৫ নাগাদ আলিপুরদুয়ারের হাসিমারা বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টারে যাবেন অসমের কোকরাঝাড়ে।

  • শনিবার:

    • বেলা ১:২০: শিলচর থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ।

    • বেলা ১:৪৫: রেস কোর্সের হেলিপ্যাডে পৌঁছাবেন।

    • বেলা ১:৫০: ব্রিগেডের প্রশাসনিক সভার মঞ্চে যোগদান (যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল আর এন রবিকে আমন্ত্রণ জানানো হয়েছে)।

    • বেলা ২:৪০: বিজেপির পরিবর্তন সংকল্প সভার মঞ্চে উপস্থিত হবেন।

    • বিকেল ৪:১০: বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা।

রাজনীতির পারদ তুঙ্গে: এই সফরের মাঝেই দিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে ম্যারাথন আলোচনা হয়েছে। তবে শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, “প্রার্থী তালিকা এবার গৌণ, লক্ষ্য ২৬-এ মমতার বিসর্জন।” একদিকে প্রশাসনিক সৌজন্যের ডাক, অন্যদিকে রাজনৈতিক পরিবর্তনের হুঙ্কার—সব মিলিয়ে শনিবারের ব্রিগেড হতে চলেছে টানটান উত্তেজনার।

Samrat Das
  • Samrat Das