“সার্ভিস সেন্টারে ফোন দেওয়ার আগে সাবধান!”-এই সেটিংস অন করুন, নইলে পড়বেন বিপাকে

আমাদের স্মার্টফোন এখন শুধু কথা বলার যন্ত্র নয়, এটি আমাদের ব্যক্তিগত জীবনের ডিজিটাল লকার। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্রিয়জনদের সঙ্গে ব্যক্তিগত চ্যাট—সবই থাকে এই ডিভাইসে। কিন্তু ফোন খারাপ হলে সার্ভিস সেন্টারে দেওয়ার সময় মনের কোণে একটা ভয় থেকেই যায়—’টেকনিশিয়ান আমার ব্যক্তিগত ছবি বা মেসেজ দেখে ফেলবে না তো?’

এই দুশ্চিন্তা দূর করতেই এখনকার স্মার্টফোনগুলোতে যোগ হয়েছে ‘রিপেয়ার মোড’ (Repair Mode) বা ‘মেইনটেন্যান্স মোড’

কী এই রিপেয়ার মোড?

এই মোডটি চালু করলে ফোনের ভেতরে একটি অস্থায়ী এবং সুরক্ষিত পরিবেশ তৈরি হয়। সার্ভিস সেন্টারের কর্মীরা ক্যামেরা, ডিসপ্লে বা স্পিকারের মতো হার্ডওয়্যার পরীক্ষা করতে পারলেও আপনার ছবি, ভিডিও, কন্টাক্ট বা ই-মেইল দেখতে পাবেন না। আপনার ব্যক্তিগত তথ্য তাঁদের কাছে সম্পূর্ণ অদৃশ্য থাকবে।

বিভিন্ন ফোনে এই ফিচার চালুর পদ্ধতি:

ব্র্যান্ড সেটিংসের নাম ও পথ
আইফোন (iPhone) সেটিংস > জেনারেল > প্রিপেয়ার ফর রিপেয়ার
স্যামসাং (Samsung) সেটিংস > ডিভাইস কেয়ার > মেইন্টেনেন্স মোড
ওয়ানপ্লাস (OnePlus) সেটিংস > প্রাইভেসি > রিপেয়ার মোড
গুগল পিক্সেল (Pixel) সেটিংস > সিস্টেম > রিপেয়ার মোড
ভিভো/রেডমি সেটিংস > প্রাইভেসি সেটিংস-এর ভেতরে এই ফিচার থাকে।

ফোন মেরামত করার আগে জরুরি টিপস:

রিপেয়ার মোড দারুণ শক্তিশালী হলেও, ফোন সার্ভিস সেন্টারে জমা দেওয়ার আগে অবশ্যই সব ডেটা ব্যাকআপ করে নিন। কারণ অনেক সময় বড় ধরনের হার্ডওয়্যার সমস্যার সমাধানে টেকনিশিয়ানদের ফোনটি ‘ফ্যাক্টরি রিসেট’ করতে হতে পারে। সেক্ষেত্রে ব্যাকআপ না থাকলে আপনার সব তথ্য চিরতরে হারিয়ে যাবে।

মেরামত হয়ে ফিরে আসার পর নিজের পাসওয়ার্ড বা আঙুলের ছাপ দিয়ে সহজেই এই মোড বন্ধ করে ফোনকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।