বিশেষ: এক বছর পর মীন রাশিতে সূর্য, ভাগ্য বদলে যাবে এই ৫ রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী হতে চলেছে মার্চ মাস। আগামী ১৫ মার্চ গ্রহরাজ সূর্য প্রবেশ করছেন মীন রাশিতে। যেখানে আগে থেকেই অবস্থান করছেন কর্মফলের দেবতা শনি। যদিও সূর্য ও শনিকে একে অপরের শত্রু হিসেবে বিবেচনা করা হয়, তবে পিতা-পুত্রের এই সংযোগ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে নিয়ে আসতে চলেছে সাফল্যের জোয়ার। দেখে নিন সূর্যের এই গোচরে কোন কোন রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে:

মেষ রাশি: চাকরিজীবীদের জন্য এটি এক সোনালি সময়। কর্মক্ষেত্রে নতুন বড় কোনো দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। এমনকি পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি এবার শেষ হবে। কোনো পুরনো রোগ থেকেও মুক্তি পেতে পারেন মেষ রাশির জাতকরা।

মিথুন রাশি: কেরিয়ারের গ্রাফ এবার ঊর্ধ্বমুখী হবে। কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাওয়ার সময় এসেছে। নতুন চাকরির অফার বা ব্যবসায় নতুন প্রজেক্ট পাওয়ার সুবর্ণ সুযোগ আপনার দরজায় কড়া নাড়ছে। প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্যে সামাজিক প্রতিপত্তিও বৃদ্ধি পাবে।

কর্কট রাশি: ভাগ্য আপনার সহায় থাকবে। ব্যবসা সম্প্রসারণের জন্য যারা ভাবছিলেন, তাঁদের জন্য এখনই সেরা সময়। আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য বড় কোনো শুভ সংবাদ আসতে পারে।

বৃশ্চিক রাশি: সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতকদের। পুরনো কোনো বিনিয়োগ থেকে মোটা টাকা আয়ের সম্ভাবনা। নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে ১৫ মার্চের পর তা সফল হতে পারে। সন্তানদের নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তারও সমাধান হবে।

মীন রাশি: যেহেতু আপনার রাশিতেই সূর্যের প্রবেশ ঘটছে, তাই আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। শরীর ও মন—উভয়ই সতেজ থাকবে। পরিবার থেকে বিশেষ সমর্থন পাবেন। সবথেকে বড় বিষয় হলো, বাবা ও ছেলের মধ্যে যদি দীর্ঘদিনের কোনো বিবাদ থেকে থাকে, তবে এই সময় তার অবসান হবে।