নীল জার্সি আর এক বুক ভালোবাসা! ঈশান কিষাণের ‘লেডি লাভ’ অদিতির পরিচয় জানেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তে আমেদাবাদের সবুজ গালিচায় ঈশান কিষাণের সঙ্গে দেখা গেল এক গ্ল্যামারাস সুন্দরীকে। জয়ের আনন্দে আত্মহারা ঈশানকে জড়িয়ে ধরে বিশ্বের সামনে ভালোবাসার সীলমোহর দিলেন তিনি। সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়া এই ছবি ও ভিডিওতে দেখা যাওয়া নারী আর কেউ নন, ঈশানের দীর্ঘদিনের বান্ধবী অদিতি হুন্ডিয়া।
জয়পুরের বাসিন্দা অদিতি একজন সফল মডেল এবং উদ্যোক্তা। ২০১৭ সালের ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালিস্ট এবং ২০১৮ সালের মিস ডিভা খেতাব জয়ী অদিতির সৌন্দর্য দেখে অনেক বলিউড অভিনেত্রীও হার মানবেন। ২০১৯ সালে আইপিএল চলাকালীন ঈশানের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শুরু হলেও, রবিবাসরীয় এই রাত সব সংশয় দূর করে দিল। ২৭ বছরের ঈশানের থেকে বয়সে দুই বছরের বড় অদিতি বর্তমানে নিজের ফ্যাশন ব্র্যান্ড নিয়ে ব্যস্ত। ভারতের এই বিশাল জয়ের দিনে মাঠে হার্দিক পাণ্ডিয়ার বান্ধবী মাহিকা শর্মাকেও দেখা গিয়েছে, তবে ঈশান-অদিতির এই রোম্যান্টিক মুহূর্তটিই এখন চর্চার তুঙ্গে।