বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেই রণক্ষেত্র! গ্যালারিতেই স্ত্রী রীতিকার সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন রোহিত?

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর যখন গোটা ভারত উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই নেটপাড়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। টিম ইন্ডিয়ার বিজ্ঞাপন থেকে শুরু করে মাঠের পারফরম্যান্স—সবই যেন মিলে গিয়েছিল রোহিত শর্মার সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে। সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য ক্যাচ এবং রোহিত বাহিনীর লড়াকু মানসিকতায় ভারত ইতিহাস গড়েছে। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তের মাঝেই ক্যামেরাবন্দি হয়েছে অধিনায়ক রোহিত শর্মা ও তাঁর স্ত্রী রীতিকা সাজদেহর এক রহস্যময় মুহূর্ত, যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের বাউন্ডারি লাইনের কাছে দাঁড়িয়ে রোহিত ও রীতিকার মধ্যে কিছু একটা নিয়ে বেশ ‘উত্তপ্ত’ বাক্যবিনিময় হচ্ছে। সাধারণত শান্ত মেজাজের রোহিতকে সেখানে বেশ উত্তেজিত অবস্থায় দেখা যায়। তাঁর বডি ল্যাঙ্গুয়েজ এবং মুখভঙ্গি দেখে মনে হচ্ছিল, তিনি সেই মুহূর্তে স্ত্রীর ওপর কিছুটা বিরক্ত এবং তাঁর কথা শুনতে মোটেও রাজি নন। রীতিকার অভিব্যক্তিতেও একধরণের সিরিয়াসনেস লক্ষ্য করা গেছে। মাঠের উৎসবের মেজাজে আচমকা এমন দৃশ্য দেখে নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে—তবে কি পারিবারিক কোনও কারণে বিশ্বজয়ের রাতেই তাঁদের মধ্যে মনোমালিন্য হল?

তবে ভিডিওর একেবারে শেষ দৃশ্যে দেখা যায় রীতিকার মুখে এক চিলতে হাসি। এর ফলে তৈরি হয়েছে নতুন বিতর্ক। নেটিজেনদের একাংশের মতে, গ্যালারির প্রচণ্ড শব্দ এবং চারপাশের উৎসবের চিৎকারে কথা শুনতে না পাওয়ায় হয়তো তাঁরা জোরে কথা বলছিলেন, যা ভিডিওতে ঝগড়া বলে মনে হয়েছে। সত্যিই কি তাঁদের মধ্যে বড় কোনও বিবাদ হয়েছিল, নাকি নিছকই এটি ভুল বোঝাবুঝি, তা নিয়ে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। খুশির আবহে এমন ‘সিরিয়াস’ ভিডিও এখন টক অফ দ্য টাউন।