“ক্রিকেটটাই ধ্বংস করে দিচ্ছে ভারত”-ভারতের জয়ে বিস্ফোরক মন্তব্য শোয়েব আখতারের

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তেরঙার জয়জয়কার। নিউজিল্যান্ডকে ৯৬ রানে ধুলোয় মিশিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। পরপর দু’বার এই ট্রফি জিতে ইতিহাস গড়েছেন ইশান কিষান, অভিষেক শর্মারা। কিন্তু ভারতের এই একাধিপত্য যেন মেনে নিতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তাঁর দাবি, ভারত নাকি ক্রিকেট খেলাটাকেই ‘ধ্বংস’ করে দিচ্ছে!
আখতারের বিতর্কিত ‘পাড়ার ক্রিকেট’ তত্ত্ব
রবিবার রাতে পাকিস্তানের জনপ্রিয় টিভি শো ‘Game On Hai’-তে বসে বিস্ফোরক মন্তব্য করেন আখতার। ভারতের জয়ের ধরণকে তিনি তুলনা করেছেন পাড়ার এক উদ্ধত ধনী ছেলের সঙ্গে। আখতার বলেন, “পাড়ায় যেমন একজন ধনী ছেলে থাকে, যে গরিব বাচ্চাদের ডেকে এনে নিজের দাপট দেখায় এবং পরে বলে যে আমিই জিতেছি— ভারত ঠিক সেই কাজটাই করছে। ওরা পুরো ক্রিকেটটাকে নষ্ট করে দিচ্ছে।”
সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
আখতারের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা পালটা আক্রমণ শানিয়েছেন। অনেকের মতে, নিজের দেশের দলের ভরাডুবি আর ভারতের আকাশছোঁয়া সাফল্য দেখেই এই ‘হতাশা’ ঝরে পড়ছে শোয়েবের গলায়। যদিও ফাইনালের আগে তিনি ভারতকে ফেভারিট মানলেও মনে মনে চেয়েছিলেন কিউইরাই জিতুক।
🚨 Very Rare that a Pakistani praising India 😭
SHOAIB AKHTAR 🗣️ –
• India’s policy won, India’s System won, India’s merit won.
• Praised Gautam Gambhir for picking guys on merit
• Management said good bye to Rohit and Kohli and now they won the World Cup( kya bol Raha… pic.twitter.com/GqRhsXqC29
— 𝑨𝑻10 (@Loyalsachfan10) March 8, 2026
গম্ভীরের প্রশংসা ও আমিরের কটাক্ষ
তবে সবটাই যে নেতিবাচক, তা নয়। ভারতীয় কোচ গৌতম গম্ভীরের রণকৌশল এবং প্লেয়ারদের ওপর আস্থা রাখার প্রশংসা করেছেন আখতার। কিন্তু বিতর্কে ঘি ঢালতে ছাড়েননি আর এক পাক পেসার মহম্মদ আমিরও। তাঁর দাবি, ভারত জেতেনি বরং নিউজিল্যান্ডের বোলারদের ব্যর্থতাই ভারতকে ট্রফিটা হাতে তুলে দিয়েছে!
ভারতের এই ঐতিহাসিক জয় এবং পাকিস্তান শিবিরের এই ‘কান্নাকাটি’ নিয়ে এখন সরগরম ক্রিকেট বিশ্ব। তবে কিউইদের নাস্তানাবুদ করে ভারত বুঝিয়ে দিয়েছে, দাপটটা শুধু টাকার নয়, প্রতিভারও!