দিল্লির ডেডলাইন মেনেই রিপোর্ট পাঠাল নবান্ন! রাষ্ট্রপতির সফর ঘিরে সংঘাত চরমে, কী জানাল রাজ্য?

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়ি সফরকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। রাষ্ট্রপতির মঞ্চে দাঁড়িয়ে করা “কেন চেয়ার ফাঁকা?” এবং “সভা করতে দেওয়া হলো না” শীর্ষক মন্তব্যের প্রেক্ষিতে রবিবার কড়া পদক্ষেপ নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন বিকেল ৫টার মধ্যে রিপোর্ট তলব করে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠান।

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের বেঁধে দেওয়া সময়সীমা মেনেই বিকেল ৫টার আগেই বিস্তারিত তথ্যসহ পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠিয়ে দিয়েছে রাজ্য। যদিও রিপোর্টে ঠিক কী ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা এখনও গোপন রাখা হয়েছে। উল্লেখ্য, শনিবার শিলিগুড়িতে রাষ্ট্রপতি অভিযোগ করেছিলেন যে তাঁকে সভা করতে বাধা দেওয়া হয়েছে, যার পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেল থেকে সাফ জানান, “ভোটের আগে রাজনীতি করবেন না।” এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। এখন নবান্নের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র পরবর্তী কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।