তেহরানে মহাপ্রলয়! আকাশ থেকে ঝরবে বিষ? তেল ডিপোতে মার্কিন-ইজরায়েলি হামলার পর অ্যাসিড বৃষ্টির চরম সতর্কতা!

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন এখন বিধ্বংসী রূপ নিয়েছে। আক্রমণে কোনও বিরাম নেই; ইরানের বুকে ক্রমাগত আছড়ে পড়ছে ইজরায়েল ও আমেরিকার মিসাইল। একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে পরিস্থিতি এখন কার্যত নিয়ন্ত্রণের বাইরে। তেহরানের প্রধান তেল ডিপো এবং জ্বালানি মজুত কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আমেরিকা ও ইজরায়েল যে ভয়াবহ হামলা চালিয়েছে, তার প্রভাবে ইরানের রাজধানী এখন জ্বলন্ত আগ্নেয়গিরি। একের পর এক বিস্ফোরণে জ্বালানি ঘাঁটিগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তবে এই ধ্বংসলীলা কেবল প্রাণহানি বা সম্পত্তি হানিতেই সীমাবদ্ধ নেই। তেহরানের আকাশ এখন ঢেকে গিয়েছে কালো বিষাক্ত ধোঁয়ায়। বাতাসে হু হু করে বাড়ছে হাইড্রোকার্বন, সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের মাত্রা। আর এর ফলেই তৈরি হয়েছে ‘অ্যাসিড বৃষ্টি’র (Acid Rain) প্রবল আশঙ্কা। প্রশাসন ইতিমধ্যেই তেহরানে জরুরি সতর্কতা জারি করেছে। বিষাক্ত এই গ্যাস বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে যে কোনও সময় ঝরতে পারে শহরের বুকে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই অ্যাসিড বৃষ্টি জনস্বাস্থ্যের জন্য চরম বিপজ্জনক। এর ফলে ত্বকে মারাত্মক জ্বালা, ক্ষত এবং ফুসফুসের জটিল রোগ হতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এই পরিবেশ মরণফাঁদ হয়ে উঠতে পারে। সালফার ও নাইট্রোজেন অক্সাইড মিশ্রিত বাতাস শ্বাসকষ্টকে কয়েকগুণ বাড়িয়ে দেবে। পরিস্থিতি মোকাবিলায় তেহরানবাসীকে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা এবং বিষ-বাষ্পের গ্রাসে তেহরান এখন এক মৃত্যুপুরীর অপেক্ষায়।