এপ্রিলের পর মমতাকে রাস্তাতেই বসতে হবে!’ গাজোল থেকে মুখ্যমন্ত্রীকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর!

আন্তর্জাতিক নারী দিবসে মালদহের গাজোলে গিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদ্মশ্রী প্রাপক কমলি সরেনের বাড়িতে তাঁকে বিশেষ সম্মান জানাতে গিয়ে শুভেন্দু বলেন, “এই সরকার শুধু হিন্দু বিরোধী নয়, আদিবাসী বিরোধীও।” মুখ্যমন্ত্রীর ধর্মতলার ধর্নাকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, “উনি এখন ধর্নায় বসার প্র্যাকটিস করছেন, কারণ এপ্রিল মাসের পর মুখ্যমন্ত্রীকে সারাক্ষণ রাস্তাতেই বসতে হবে।”

একইসঙ্গে রাজ্যের আসন্ন নতুন রাজ্যপাল প্রসঙ্গেও সুর চড়ান তিনি। শুভেন্দুর দাবি, নতুন রাজ্যপাল এলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সংবিধানের ‘ABCD’ শেখাবেন। লক্ষ্মীর ভাণ্ডার বা ভাতার রাজনীতি নিয়ে সরাসরি তোপ দেগে শুভেন্দু প্রশ্ন তোলেন, “ভাতা কি তৃণমূলের বাবা দেয়?” নারী দিবসের এই অনুষ্ঠানে তাঁর নিশানায় ছিল মূলত সরকারের দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতা।