গ্রাজুয়েট হলেই ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৬ লক্ষ পর্যন্ত; জেনেনিন বিস্তারিত

আপনি কি ব্যাংকিং সেক্টরে স্থায়ী কেরিয়ার গড়তে চান? তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাংক IDBI (ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া)-এর পক্ষ থেকে দেশজুড়ে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ১৩০০টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে আজ, ৮ মার্চ থেকে।

শূন্যপদের বিস্তারিত বিবরণ IDBI ব্যাংকের এই নিয়োগ প্রক্রিয়ায় দুটি প্রধান পদে কর্মী নেওয়া হচ্ছে:

  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড ‘ও’): ১১০০টি পদ।

  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড ‘এ’): ২০০টি পদ।

কারা আবেদন করতে পারবেন? এই পদের জন্য আবেদন করতে গেলে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর (তফসিলি জাতি ও উপজাতিদের জন্য ৫৫ শতাংশ) নিয়ে স্নাতক বা গ্র্যাজুয়েট হতে হবে।

বয়সসীমা: আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা (SC/ST/OBC) বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট ছাড় পাবেন।

বেতন ও সুযোগ-সুবিধা নির্বাচিত প্রার্থীদের বার্ষিক বেতন বা সিটিসি (CTC) হবে অত্যন্ত আকর্ষণীয়। পদমর্যাদা অনুযায়ী বার্ষিক ৬.১৪ লক্ষ টাকা থেকে ৬.৫০ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে। মূলত তরুণ প্রতিভাদের ব্যাংকিং পরিষেবায় যুক্ত করতেই এই বড় সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নির্বাচন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ৮ মার্চ, ২০২৬।

  • আবেদনের শেষ তারিখ: ১৯ মার্চ, ২০২৬।

  • পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১২ এপ্রিল, ২০২৬।

  • পদ্ধতি: যোগ্য প্রার্থীদের অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন? ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা সরাসরি IDBI ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট idbibank.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। দেরি না করে দ্রুত আবেদন সেরে ফেলুন, কারণ হাতে সময় মাত্র কয়েকদিন।