ইরানে কি এবার কুর্সি বদল? ট্রাম্পের হুঁশিয়ারিতে তোলপাড় দুনিয়া, আমেরিকাকে চরম সতর্কবার্তা চিনের!

মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই পারস্য উপসাগরের রাজনীতিতে এক নতুন মোড় এসেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান। এমনকি ইজরায়েলের সঙ্গে সুর মিলিয়ে ট্রাম্প প্রশাসন ইরানের নাগরিকদের সরকার বিরোধী অভ্যুত্থানের ডাক দিচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর এই জটিল আবহে এবার সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিল চিন।
রবিবার বেজিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই সাফ জানান, “জোর যার মুলুক তার— এই নীতিতে বর্তমান বিশ্ব চলতে পারে না।” ট্রাম্পের ‘অফুরন্ত অস্ত্র’ থাকার অহংকারকে কটাক্ষ করে ওয়াং ই বলেন, পেশ পেশি প্রদর্শন মানেই যুক্তি সঠিক হওয়া নয়। তিনি সতর্ক করে বলেন, এভাবে জোর করে ইরানের ক্ষমতা দখল বা পালাবদল ঘটানোর চেষ্টা করলে হিতে বিপরীত হতে পারে। এটি সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাবে না এবং বিশ্বে একটি ভয়ঙ্কর ‘জঙ্গলরাজ’ তৈরি করবে।
চিনের মতে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত সমাধানের বদলে ঘৃণা আরও বাড়িয়ে দেবে। পশ্চিম এশিয়ার ভাগ্য সেখানকার মানুষের হাতেই ছেড়ে দেওয়া উচিত বলে মনে করে বেজিং। ওয়াং ই স্পষ্ট ভাষায় বলেন, বহির্শক্তির হস্তক্ষেপের বদলে আলাপ-আলোচনার মাধ্যমেই শান্তি ফেরানো সম্ভব। চিন শান্তি ফেরাতে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত থাকলেও, ওয়াশিংটনের একরোখা মনোভাবকে তারা ভালো চোখে দেখছে না। ট্রাম্প যখন দীর্ঘস্থায়ী যুদ্ধের হুমকি দিচ্ছেন, তখন চিনের এই পালটা অবস্থান আগামী দিনে বিশ্ব রাজনীতিকে আরও মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে।
🔹 Hindi Version: