বিয়ের মরশুমে বিরাট স্বস্তি! আজ সোনা কিনলে সাশ্রয় হবে হাজারে হাজার, দেখে নিন লেটেস্ট রেট

পশ্চিম এশিয়ায় যুদ্ধের টানটান উত্তেজনা থাকলেও ভারতীয় বাজারে আজ সম্পূর্ণ ভিন্ন ছবি। সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে আজ এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনা ও রুপোর দাম। বিয়ের মরশুমে যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ৫ মার্চ দিনটি হতে পারে অত্যন্ত লাভজনক।
আজকের সোনার দর (৫ মার্চ ২০২৬):
-
২৪ ক্যারেট (Fine Gold): আজ প্রতি গ্রামে ১৯০ টাকা দাম কমেছে। ফলে ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১৬,০১০ টাকা।
-
২২ ক্যারেট (গয়নার সোনা): গয়না তৈরির সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৮০০ টাকা কমেছে। আজ ১০ গ্রাম কিনতে খরচ হবে ১,৫২,১০০ টাকা।
-
১৮ ক্যারেট: দাম কমেছে ১৮ ক্যারেট সোনারও। আজ প্রতি গ্রামের দাম ১২,৪৯০ টাকা।
রুপোর বাজারে ধস: সোনার পাশাপাশি আজ রুপোর দামেও বড় পতন দেখা গেছে। ১ কেজি রুপোর দাম একলপ্তে ২,২৭০ টাকা কমে দাঁড়িয়েছে ২,৭০,১৭০ টাকায়।
সতর্কতা: উল্লেখিত দামগুলি শুধুমাত্র সোনা ও রুপোর মূল দাম। এর সঙ্গে গয়না কেনার সময় জিএসটি (GST) এবং মেকিং চার্জ যুক্ত হবে। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে এই দাম প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই বিনিয়োগ বা কেনার আগে বাজার যাচাই করে নেওয়া জরুরি।