স্মার্টফোন দুনিয়ায় মটোরোলার ধামাকা! ২ লক্ষ টাকার ফোল্ডেবল ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) ২০২৬-এর মঞ্চে স্মার্টফোন প্রেমীদের চমকে দিল লেনোভোর মালিকানাধীন সংস্থা মটোরোলা। সোমবার স্পেনের বার্সেলোনায় তারা লঞ্চ করল তাদের প্রথম ‘বুক-স্টাইল’ ফোল্ডেবল স্মার্টফোন Moto Razr Fold। এর পাশাপাশি উন্মোচিত হয়েছে Motorola Edge 70 Fusion-ও। গত জানুয়ারি মাসে সিইএস (CES) ২০২৬-এ প্রথমবার এই ফোনের ঝলক দেখা গেলেও, পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন ও দামের ঘোষণা হলো এবারই।
Moto Razr Fold-এর আকাশছোঁয়া দাম: ইউরোপের বাজারে এই প্রিমিয়াম ফোল্ডেবল ফোনের দাম রাখা হয়েছে ১৯৯৯ ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ১৪ হাজার ২০০ টাকা। আগামী মাস থেকেই এশিয়া প্যাসিফিক, ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে ফোনটি বিক্রি শুরু হবে। ফোনের সঙ্গে বিনামূল্যে মিলবে একটি ‘মোটো পেন’ (Moto Pen)। এটি পাওয়া যাবে প্যান্টোন ব্ল্যাক অ্যান্ড ব্লু এবং লিলি হোয়াইট কালার শেডে।
দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন: এই ফোনের মূল আকর্ষণ হলো এর প্রসেসর এবং ডিসপ্লে। এক নজরে দেখে নিন কী কী থাকছে:
-
প্রসেসর: এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের লেটেস্ট Snapdragon 8 Gen 5 চিপসেট, যা বর্তমানে বিশ্বের দ্রুততম।
-
ডিসপ্লে: বাইরে রয়েছে ৬.৬ ইঞ্চির LTPO pOLED স্ক্রিন (১৬৫ হার্টজ রিফ্রেশ রেট)। কিন্তু ফোনটি খুললে ভিতরে মিলবে বিশাল ৮.১ ইঞ্চির ২কে (2K) রেজোলিউশন ডিসপ্লে, যাতে রয়েছে ৬২০০ নিটস পিক ব্রাইটনেস।
-
ক্যামেরা: ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সেলফির জন্য বাইরে ৩২ মেগাপিক্সেল এবং ভিতরে ২০ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
-
ব্যাটারি ও স্টোরেজ: ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট (1TB) স্টোরেজের সাথে থাকছে ৬০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি। রয়েছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা।
সবচেয়ে বড় চমক হলো, মটোরোলা এই ফোনে অ্যান্ড্রয়েড ১৬ ব্যবহার করেছে এবং আগামী ৭ বছর পর্যন্ত সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।