রঙের উৎসবে সোনায় সোহাগা! দোলের দিনেই বড় চমক দিয়ে কমল হলুদ ধাতুর দাম

বসন্তোৎসবের সকালে দোলপূর্ণিমার রঙে যখন গোটা রাজ্য রঙিন, ঠিক তখনই বড়সড় স্বস্তির খবর নিয়ে এল সোনার বাজার। গত কয়েক দিনের লাগাতার মূল্যবৃদ্ধির পর আজ উৎসবের মরশুমে কিছুটা কমেছে হলুদ ধাতুর দাম। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের আবহে বিশ্ববাজারে সোনার দামের অস্থিরতা থাকলেও, আজকের স্থানীয় বাজার দরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। আপনি যদি আজ গয়না কেনার কথা ভেবে থাকেন, তবে জেনে নিন বাজারের লেটেস্ট আপডেট।
আজকের সোনার দাম (Gold Price):
২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম আজ দাঁড়িয়েছে ১৬,০৬০ টাকায়। অর্থাৎ ১০ গ্রাম হলমার্ক সোনা কিনতে খরচ হবে ১,৬০,৬০০ টাকা। অন্যদিকে, সঞ্চয় বা বিনিয়োগের জন্য যাঁরা ২৪ ক্যারেট পাকা সোনা খুঁজছেন, তাঁদের জন্য ১ গ্রামের দাম ১৬,৮৯৫ টাকা এবং ১০ গ্রামের দাম ১,৬৮,৯৫০ টাকা। এছাড়া ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ক্ষেত্রে ১০ গ্রামের দাম ১,৬৮,১০০ টাকা।
রুপোর বাজার দর (Silver Price):
সোনার পাশাপাশি আজ রুপোর দামেও বড় বদল এসেছে। আজ ১ কেজি খুচরো রুপো কিনতে খরচ হবে ২,৯২,২৫০ টাকা এবং ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ২,৯,২২৫ টাকা। রুপোর বাটের ক্ষেত্রেও দাম কিছুটা স্থিতিশীল।
বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগের জন্য ২৪ ক্যারেট সোনা সবথেকে খাঁটি হলেও গয়না তৈরির ক্ষেত্রে ১৮ বা ২২ ক্যারেট সোনাই বেশি টেকসই। উৎসবের দিনে এই দামের সামান্য পতন যে সোনা কেনাবেচায় গতি আনবে, তা বলাই বাহুল্য। তবে গয়না কেনার আগে অবশ্যই হলমার্ক দেখে নেওয়া জরুরি।