পাকিস্তানকে খুব মারছে তালিবান, বন্দি পাক যুদ্ধবিমানের পাইলট!

সীমান্তে কার্যত মহাযুদ্ধ শুরু হয়ে গিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। একদিকে মধ্যপ্রাচ্য যখন ইজরায়েল-আমেরিকার হামলায় জ্বলছে, ঠিক তখনই সুযোগ বুঝে পাকিস্তানকে কোণঠাসা করতে শুরু করেছে তালিবান শাসিত আফগানিস্তান। ডুরান্ড লাইন পেরিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে একের পর এক সামরিক পোস্ট দখল করে নিচ্ছে আফগান সেনারা।
পাক সেনার হাতছাড়া দুই জেলা, তুঙ্গে উত্তেজনা ‘টোলো নিউজ’-এর রিপোর্ট অনুযায়ী, কান্দাহার সীমান্তে স্পিন বোল্ডাক এবং শেরাবক জেলায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ মিলিটারি পোস্টগুলো এখন আফগান সেনাদের কবজায়। কাল্পনিক ডুরান্ড লাইনকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে পাকিস্তানের ভূখণ্ডে আধিপত্য বিস্তার করছে ইসলামিক এমিরেট অব আফগানিস্তান।
নূর খান এয়ারবেসে ফের আঘাত: স্মৃতি ফিরল ‘অপারেশন সিঁদুরে’র আফগানিস্তানের সবথেকে বড় লক্ষ্য ছিল রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সময় এই এয়ারবেসটিই বিধ্বস্ত হয়েছিল। সেই ক্ষত শুকাতে না শুকাতেই ফের সেখানে বিধ্বংসী হামলা চালাল আফগান এয়ারফোর্স। এর ফলে পাকিস্তানের কম্যান্ড ও কন্ট্রোল সেন্টার বড়সড় ক্ষতির মুখে পড়েছে।
বন্দি পাক পাইলট, কোয়েট্টায় তালিবানি থাবা আফগানিস্তানের ন্যাশনাল ডিফেন্স মিনিস্ট্রি দাবি করেছে, তারা পাকিস্তানের একটি ফাইটার জেট গুলি করে নামিয়েছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, পাইলট প্যারাসুটের সাহায্যে প্রাণ বাঁচালেও নামার সাথে সাথেই তাকে বন্দি করেছে আফগানরা। শুধু তাই নয়, কোয়েট্টার ১২ নম্বর ডিভিশন সদর দফতর এবং খাইবার পাখতুনখাওয়ার একাধিক সেনা ঘাঁটিতেও সুনির্দিষ্ট হামলা চালিয়েছে তালিবান বাহিনী।
বিশ্বজুড়ে যুদ্ধের দাবানল পরিস্থিতি আরও জটিল হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইয়ের মৃত্যুর খবরে। ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় খামেনেই নিহত হওয়ার পর গোটা মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, এই যুদ্ধ সহজে থামার নয়। একদিকে ইরান-ইজরায়েল সংঘাত, অন্যদিকে পাক-আফগান যুদ্ধ— সব মিলিয়ে বিশ্ব এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে।