মা-এর জন্য মামলা লড়ছে নাবালক সন্তান, নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন হাইকোর্টের বিচারপতি

প্রতিদিনই আদালত চত্বর থেকে উঠে আসে বিভিন্ন খবর। কখনো রাজনৈতিক আবার কখনো সামাজিক ইস্যু নিয়ে তোলপাড় হতে দেখা গেছে আদালত চত্বর। তবে এবার বিষয় অন্যরকম। আজ এক নজির বিহীন মামলার সাক্ষী থাকলো সকলে। মায়ের জন্য নাবালক সন্তানের মামলা লড়ার প্রচেষ্টা সকলকে অবাক করে দিয়েছে ,

জানাগেছে ২০১০ সালে বাবার হাতে খুন হন স্কুল শিক্ষিকা মা মৌসুমী দে। কিন্তু তারপর অভিযোগ উঠে আসে যে মায়ের মৃত্যু হলেও তার কর্মকালীন কোনও বকেয়া আজপর্যন্ত স্কুল শিক্ষা দফতর মিটিয়ে দেয়নি।

মাতৃহারা সেই নাবালক সন্তান নিম্ন আদালতে সেই মামলার খরচ জোগাড় করতে পারছে না শুনে কথা বলে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাথে। আর সেই কথা শুনে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জানিয়ে দেন তিনি নিজের পকেটব থেকেই সেই মামলার খরচ বহন করবেন।

সেই সাথে বিচারপ্রক্রিয়া চলাকালীন সেই নিম্ন আদালতের বিচারককে ফোন করে দেন প্রয়োজনীয় নির্দেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *