উৎসবের আগে বোনাস নিয়ে বড় সুখবর! ১ ক্লিকেই জানুন ৭,৪০০ টাকা পাবেন কি না, চালু হলো অনলাইন ক্যালকুলেটর

২০২৫-২৬ অর্থবর্ষের উৎসবের মরসুমের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল অর্থ দপ্তর। এবার অ্যাড-হক বোনাসের (Bonus) হিসাব কষতে আর খাতা-কলম বা জটিল ফর্মুলা নিয়ে বসতে হবে না। মেমোরেন্ডাম নম্বর ৮১১-এফ(পি২) অনুযায়ী, বোনাসের হিসাব সহজ করতে চালু হয়েছে একটি বিশেষ অনলাইন ক্যালকুলেটর। এর মাধ্যমে কর্মচারীরা মুহূর্তেই জেনে নিতে পারবেন তাঁদের প্রাপ্য বোনাসের সঠিক অঙ্ক।

সরকারের ঘোষণা অনুযায়ী, এবারের অ্যাড-হক বোনাসের সর্বোচ্চ সীমা ৭,৪০০ টাকা। তবে এই সুবিধা পাবেন তাঁরাই, যাঁদের মাসিক বেতন বা ইমোলুমেন্টস ৪৬,০০০ টাকার মধ্যে। ক্যালকুলেটরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, যারা বছরের মাঝে প্রমোশন বা ইনক্রিমেন্ট পেয়েছেন (মিড-ইয়ার ওভারল্যাপ), তাঁদের হিসাবও এটি নিখুঁতভাবে করে দেবে। এছাড়াও যাঁরা ৬ মাসের বেশি কিন্তু ১ বছরের কম কাজ করেছেন, তাঁদের ‘প্রো-রাটা’ বা আনুপাতিক হারের হিসাবও স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবে এই টুলে। স্থায়ী কর্মীদের পাশাপাশি ক্যাজুয়াল এবং কনসলিডেটেড পে-তে থাকা কর্মীরাও এই সুবিধা পাবেন।