হলুদ ধাতুর দৌড় থামল! সোমবার কলকাতায় কত সস্তা হলো সোনা? জেনে নিন লেটেস্ট রেট চার্ট

টানা কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার কিছুটা কমল সোনার দাম। ২ মার্চ বাজার খুলতেই দেখা গেল ১৮, ২২ এবং ২৪— সব ধরনের সোনার দামেই উল্লেখযোগ্য পতন ঘটেছে। মূলত বিশ্ববাজারের পরিস্থিতি এবং আন্তর্জাতিক মূল্যের ওঠানামার জেরেই এই নিম্নমুখী প্রবণতা। কলকাতায় আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম গতদিনের তুলনায় ৩০০০ টাকা কমেছে।

এক নজরে আজকের সোনার দাম (প্রতি ১০ গ্রাম):

কলকাতা: ২২ ক্যারেট— ১,৫৫,৬৫০ টাকা (৩০০০ টাকা হ্রাস); ২৪ ক্যারেট— ১,৬৯,৮০০ টাকা (৩২৯০ টাকা হ্রাস)।

দিল্লি: ২২ ক্যারেট— ১,৫৫,৮০০ টাকা; ২৪ ক্যারেট— ১,৬৯,৯৫০ টাকা।

মুম্বই ও হায়দরাবাদ: ২২ ক্যারেট— ১,৫৫,৬৫০ টাকা; ২৪ ক্যারেট— ১,৬৯,৮০০ টাকা।

চেন্নাই: ২২ ক্যারেট— ১,৫৬,৬০০ টাকা; ২৪ ক্যারেট— ১,৭০,৮৪০ টাকা।

সোনার পাশাপাশি রূপার দামও আজ স্থিতিশীল। বর্তমানে ভারতে প্রতি কেজি রূপার দাম ৩,৩০,০০০ টাকা। আন্তর্জাতিক বাজারে ডলারের সাপেক্ষে টাকার মূল্যের পরিবর্তন এবং বিশ্ববাজারের চাহিদার ওপর ভিত্তি করেই এই দাম নির্ধারিত হচ্ছে। যারা বিয়ের গয়না বা বিনিয়োগের জন্য সোনা কেনার কথা ভাবছেন, তাদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে।