মধ্যবিত্তের মাথায় আকাশ ভেঙে পড়ল! ফের আগুন সোনার বাজারে, এক লাফে দাম কোথায় পৌঁছাল দেখুন

বিয়ের মরসুম হোক বা সঞ্চয়—মধ্যবিত্তের প্রধান ভরসা সোনা এখন সাধারণের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। গতকালের স্বস্তির পর আজ ফের এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল সোনার দাম। বর্তমানে ভারতের বাজারে সোনার দাম দেড় লক্ষ টাকার উপরে অবস্থান করছে। আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং অভ্যন্তরীণ চাহিদার জেরে এই মূল্যবৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক নজরে দেখে নিন দেশের বিভিন্ন প্রান্তে আজকের লেটেস্ট রেট।
কলকাতায় সোনার দাম:
তিলোত্তমায় আজ সোনার দাম বেশ চড়া।
-
২২ ক্যারেট: প্রতি ১ গ্রাম ১৫,১০০ টাকা (গতকাল ছিল ১৪,৮১০ টাকা)।
-
২৪ ক্যারেট: প্রতি ১ গ্রাম ১৬,৪৭৩ টাকা (গতকাল ছিল ১৬,১৫৭ টাকা)।
বিভিন্ন শহরে আজকের বাজার দর (প্রতি ১ গ্রাম):
| শহর | ২২ ক্যারেট (টাকা) | ২৪ ক্যারেট (টাকা) |
| দিল্লি | ১৫,১১৫ | ১৬,৪৮৮ |
| মুম্বই | ১৫,১০০ | ১৬,৪৭৩ |
| চেন্নাই | ১৫,২০০ | ১৬,৫৮২ |
| বেঙ্গালুরু | ১৫,১০০ | ১৬,৪৭৩ |
| আমেদাবাদ | ১৫,১০৫ | ১৬,৪৭৮ |
| জয়পুর | ১৫,১১৫ | ১৬,৪৮৮ |
| পাটনা | ১৫,১০৫ | ১৬,৪৭৮ |
কেন এই ঊর্ধ্বগতি?
বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারের অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। ফলে চাহিদার তুলনায় জোগান কম থাকায় দাম প্রতিদিন রেকর্ড ভাঙছে। যারা সোনা কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য আজকের এই মূল্যবৃদ্ধি বড়সড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।