হৃদরোগে আয়ুর্বেদের ঢাল! পতঞ্জলি নিয়ে এল ‘কার্ডিওগ্রিট গোল্ড’, কমবে অ্যালোপ্যাথিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

স্বামী রামদেব জানিয়েছেন, মানুষের হৃদপিণ্ড দিনে গড়ে ১,১৫,০০০ বার স্পন্দিত হয়। কিন্তু আধুনিক জীবনযাত্রা এবং বিশেষ করে ক্যান্সারের অ্যালোপ্যাথিক ওষুধ (যেমন ডক্সোরুবিসিন) হৃদপিণ্ডের কোষের মারাত্মক ক্ষতি করে, যাকে চিকিৎসা বিজ্ঞানে ‘কার্ডিওটক্সিসিটি’ বলা হয়।

কার্ডিওগ্রিট গোল্ড-এর বৈশিষ্ট্য:

  • উপাদান: এটি অর্জুন, যোগেন্দ্র রস, মতি পিষ্টি এবং জহরমোহরা পিষ্টির মতো ভেষজ উপাদানে তৈরি।

  • গবেষণার দাবি: পতঞ্জলির দাবি, ল্যাবরেটরিতে ইঁদুরের কোষের ওপর পরীক্ষায় দেখা গেছে যে, এই ওষুধ ক্যান্সারের ওষুধের কার্যকারিতা না কমিয়েই হৃদপিণ্ডের কোষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে।

  • অক্সিডেটিভ স্ট্রেস: এই ওষুধ হৃদযন্ত্রের প্রদাহ বা জ্বালা (Inflammation) কমাতে সাহায্য করে বলে জানানো হয়েছে।