‘বর্ডার’ করতে চাননি সুনীল শেট্টি! পরিচালক জেপি দত্তকে নিয়ে কেন ছিল ভয়? ফাঁস করলেন ‘আন্না

মুম্বইতে শুরু হয়েছে এবিপি নেটওয়ার্কের দুই দিনব্যাপী মেগা ইভেন্ট ‘আইডিয়াজ় অব ইন্ডিয়া ২০২৬’। অনুষ্ঠানের প্রথম দিনেই মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন বলিউডের প্রিয় ‘আন্না’ অর্থাৎ সুনীল শেট্টি। অ্যাকশন থেকে কমেডি—সবক্ষেত্রেই যাঁর অবাধ বিচরণ। তবে এদিন মঞ্চে দাঁড়িয়ে অভিনেতা শোনালেন তাঁর জীবনের এমন কিছু অজানা গল্প, যা শুনে চমকে গিয়েছেন অনেকেই। বিশেষ করে কালজয়ী ছবি ‘বর্ডার’ নিয়ে তাঁর স্মৃতিচারণা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

সুনীল শেট্টি জানান, কেরিয়ারের অন্যতম সেরা ছবি ‘বর্ডার’ তিনি প্রথমে করতেই চাননি। কেন? অভিনেতার কথায়, “আমি শুনেছিলাম ছবির পরিচালক জেপি দত্ত ভীষণ রাগী। আর আমিও দমে যাওয়ার পাত্র নই। ভেবেছিলাম আমাদের বোধহয় বনিবনা হবে না। কিন্তু আমার শাশুড়ির জেদেই শেষ পর্যন্ত রাজি হই।” মজার বিষয় হলো, যে পরিচালককে নিয়ে ভয় ছিল, সেই জেপি দত্তই আজ সুনীলের অন্যতম সেরা বন্ধু। অভিনেতা স্বীকার করে নেন, “বর্ডার না করলে মানুষ হয়তো আজ আমাকে মনেই রাখত না।” এমনকি ছেলে অহন শেট্টি যখন ‘বর্ডার ২’-তে অভিনয়ের সুযোগ পান, তখন চিত্রনাট্য পড়ার আগেই পরিবারের তরফে সম্মতি দেওয়া হয়েছিল।

নিজের কেরিয়ারের শুরু নিয়ে সুনীল জানান, তিনি কোনোদিন ভাবেননি ইন্ডাস্ট্রির অংশ হবেন। মার্শাল আর্টের হাত ধরেই সুযোগ আসে। সেই সময় তাঁর বাবা বলেছিলেন, ” একটাই জীবন, নিজের সেরাটা দাও।” বাবার সেই সততা আর পরিশ্রমের মন্ত্রই আজ তাঁকে টেক ইনভেস্টর থেকে সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আগামীতে দর্শকদের জন্য বড় চমক নিয়ে ফিরছেন তিনি। ‘বর্ডার ২’-তে ক্যা