এপস্টিন ফাইলস আতঙ্ক! তদন্ত শুরু হতেই ‘ওয়র্ল্ড ইকোনমিক ফোরাম’-এর প্রেসিডেন্টের পদত্যাগ

যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের কুকর্মের নথিপত্র বা ‘এপস্টিন ফাইলস’ প্রকাশ্যে আসতেই তোলপাড় আন্তর্জাতিক মহল। সেই নথিতে নাম জড়িয়েছে ‘ওয়র্ল্ড ইকোনমিক ফোরাম’ (WEF)-এর প্রেসিডেন্ট ও সিইও বোর্গে ব্রেন্দার। অভিযোগ উঠেছে, এপস্টিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তাঁরা অন্তত তিনবার নৈশভোজে মিলিত হয়েছিলেন। এই নিয়ে তদন্ত শুরু হতেই বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা করলেন বোর্গে।

যদিও ব্যক্তিগত বিবৃতিতে বোর্গে ফাইলসের কথা উল্লেখ করেননি, তবে সংস্থার স্বচ্ছতা বজায় রাখতে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এর আগে নরওয়ে সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা বোর্গে ২০১৭ সালে ডব্লিউইএফ-এর দায়িত্ব নিয়েছিলেন। সংস্থার কো-চেয়ারপার্সন ল্যারি ফিঙ্ক ও আন্দ্রে হফম্যান জানিয়েছেন, মর্যাদা রক্ষায় তাঁরা পৃথক তদন্তের নির্দেশ দিয়েছিলেন। আপাতত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যালোইস জুইঙ্গি। উল্লেখ্য, এই ফাইলসে বিল গেটস-সহ একাধিক তাবড় ব্যক্তিত্বের নাম জড়িয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন গেটস।