T20-বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছবে ভারত? জেনেনিন কতটা কঠিন রাস্তা?

টুর্নামেন্ট শুরুর আগে বাজি ধরা হচ্ছিল সূর্য বিগ্রেডের বিধ্বংসী ব্যাটিং নিয়ে। ২৫০ না কি ৩০০— কত রান তুলবে টিম ইন্ডিয়া, তা নিয়েই চলত চুলচেরা বিশ্লেষণ। কিন্তু টি-২০ বিশ্বকাপের সুপার এইটে বাস্তবটা ধরা দিল অত্যন্ত কঠিন হয়ে। ১৭০-২০০ রান তুলতেই যেখানে নাভিশ্বাস উঠছে অভিষেক শর্মা, সূর্যকুমার যাদবদের, সেখানে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরে এখন সেমিফাইনালের রাস্তা কার্যত পাহাড় প্রমাণ কঠিন হয়ে দাঁড়িয়েছে ভারতের সামনে।

পয়েন্ট টেবিলের বর্তমান পরিস্থিতি:

সুপার এইটের গ্রুপ ১-এ ভারতের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে। এক নজরে দেখে নিন টেবিল:

টিম ম্যাচ পয়েন্ট নেট রান রেট
ওয়েস্ট ইন্ডিজ +৫.৩৫০
দক্ষিণ আফ্রিকা +৩.৮০০
ভারত -৩.৮০০
জিম্বাবোয়ে -৫.৩৫০

রান রেটের বড় অস্বস্তি:

ভারতের সবথেকে বড় মাথাব্যথা এখন নেট রান রেট। দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর ভারতের রান রেট যেখানে -৩.৮০০, সেখানে ওয়েস্ট ইন্ডিজের রান রেট +৫.৩৫০। অর্থাৎ, শুধু জিতলেই চলবে না, বাকি দুটি ম্যাচেই জিম্বাবোয়ে ও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আকাশছোঁয়া ব্যবধানে জয় পেতে হবে ভারতকে।

সেমিফাইনালের দুটি সম্ভাব্য অঙ্ক:

  • প্রথম সুযোগ: ভারতকে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তাহলে দক্ষিণ আফ্রিকার সাথে ভারতও ৪ পয়েন্ট নিয়ে সেমিতে যাওয়ার সুযোগ পাবে।

  • দ্বিতীয় সুযোগ: ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারায় এবং জিম্বাবোয়েও যদি অঘটন ঘটিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তবে ভারতের সামনে রাস্তা আরও পরিষ্কার হবে। তবে সবক্ষেত্রেই ভারতের ‘বিগ মার্জিন উইন’ বাধ্যতামূলক।

কখন বিদায় নেবে ভারত?

যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি ম্যাচগুলি জিতে যায় এবং ভারত কোনোভাবে কষ্টেসৃষ্টে জয় পায়, তবে রান রেটের লড়াইয়ে ছিটকে যেতে হবে সূর্যকুমার যাদবের দলকে। বর্তমানে যে পরিস্থিতি, তাতে অন্যদের হারের ওপর তাকিয়ে থাকা ছাড়া সূর্যদের সামনে আর কোনও গতি নেই।