দেশজুড়ে নাশকতার ছক বানচাল! দিল্লি পুলিশের জালে ৮ জঙ্গি, বাংলা থেকে ধৃত ২

বড়সড় জঙ্গি নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশ। রবিবার এক দেশব্যাপী অভিযানে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৭ জনই বাংলাদেশি নাগরিক বলে জানা গিয়েছে। গোয়েন্দাদের দাবি, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) এবং বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলোর মদতে ভারতে বড়সড় হামলার পরিকল্পনা ছিল এদের।

বাংলার যোগ ও উদ্ধার হওয়া সরঞ্জাম: দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ২ জনকে পশ্চিমবঙ্গ থেকে এবং ৬ জনকে তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার হয়েছে। তদন্তে জানা গিয়েছে, তামিলনাড়ু থেকে ধৃতরা জাল আধার কার্ড ব্যবহার করে পরিচয় লুকিয়ে ছিল। ধৃতরা সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি জঙ্গি সংগঠনের সমর্থনে প্রচার চালাত বলেও প্রমাণ মিলেছে। এই চক্রের সাথে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।