বিয়ের আগেই লন্ডনে ‘প্রি-হানিমুন’? কৃতির রহস্যময় প্রেমিকের ভিডিও ফাঁাস হতেই নেটপাড়ায় শোরগোল!

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে ক্যামেরার আড়ালে রাখতে পছন্দ করেন। কিন্তু লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন যেন দিন দিন আগুনের মতো ছড়িয়ে পড়ছে। গত কয়েক মাস ধরে বলিপাড়ায় ফিসফাস চললেও, সম্প্রতি লন্ডনের রাস্তায় এই জুটির একটি ভিডিও ভাইরাল হতেই জল্পনা তুঙ্গে। ভক্তরা তো একে ‘প্রি-হানিমুন’ বলতেও ছাড়ছেন না!
লন্ডনের রাস্তায় ভাইরাল মুহূর্ত ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, লন্ডনের কনকনে ঠান্ডায় কবীর ও কৃতি একে অপরের হাত ধরে গল্প করতে করতে হাঁটছেন। কবীরের পরনে ছিল নীল রঙের ক্যাজুয়াল সোয়েটশার্ট ও প্যান্ট, আর কৃতিকে দেখা গেছে স্টাইলিশ বাদামী পাফার জ্যাকেট ও ব্লু জিন্সে। পথে চলার সময় কবীর ক্যামেরার উপস্থিতি টের পেলেও কোনো অস্বস্তি প্রকাশ করেননি, বরং খুব স্বাভাবিকভাবেই কৃতির সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে। যদিও ভিডিওটি একদম সাম্প্রতিক নাকি কিছুটা পুরনো, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে কৃতি যে এই মুহূর্তে লন্ডনেই রয়েছেন— তা নিশ্চিত।
কৃতির নতুন ছবির চমক ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাদার জীবনেও বড় ধামাকা নিয়ে আসছেন কৃতি। তাঁকে আগামীতে দেখা যাবে ‘ককটেল ২’ ছবিতে। তবে ২০১২ সালের সাইফ-দীপিকার ‘ককটেল’-এর সঙ্গে এর কোনো মিল নেই। এই ছবিতে কৃতির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহিদ কাপুর ও রশ্মিকা মন্দানা। শোনা যাচ্ছে, ছবিতে কৃতি ও রশ্মিকার মধ্যে একটি সমকামী সম্পর্ক দেখানো হতে পারে, যা নিয়ে ইতিমধ্যেই অনুরাগী মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। একদিকে বিয়ের জল্পনা আর অন্যদিকে পর্দায় সাহসী চরিত্র— সব মিলিয়ে কৃতি এখন টক অফ দ্য টাউন।