বিশেষ: দোলযাত্রা, হোলি কবে পড়েছে? জেনেনিন পূর্ণিমা কতক্ষণ থাকবে?

বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উৎসব হলো দোলযাত্রা। বসন্তের আগমনে রাধা-কৃষ্ণের প্রেম আর রঙের ছোঁয়ায় মেতে ওঠে আপামর ভারতবাসী। ২০২৬ সালে দোল ও হোলি কবে পড়েছে এবং পূর্ণিমার তিথি ঠিক কতক্ষণ—তা নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে।
এক নজরে ২০২৬-এর নির্ঘণ্ট:
-
ন্যাড়াপোড়া: ২ মার্চ (সোমবার)। ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে এই রীতি পালন করা হবে।
-
দোলযাত্রা (বসন্তোৎসব): ৩ মার্চ (মঙ্গলবার)। ১৮ ফাল্গুন বাংলায় উদযাপিত হবে রাধা-কৃষ্ণের দোল।
-
হোলি ও হোলিকা দহন: ৪ মার্চ (বুধবার) পালিত হবে হোলি। ৩ মার্চ উত্তর ও পশ্চিম ভারতে পালিত হবে হোলিকা দহন।
পূর্ণিমার সময়সূচী: এই বছর দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে ২ মার্চ বিকেল ৫টা ৪২ মিনিটে এবং থাকবে ৩ মার্চ বিকেল ৪টে ৫৭ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যেই শান্তিনিকেতনের বসন্তোৎসব থেকে শুরু করে মন্দিরগুলিতে রাধা-কৃষ্ণের বিশেষ পুজোর আয়োজন করা হবে।