পকেট ভরবে সরকারি কর্মীদের, কিন্তু ল তালিকায় নেই এই নামগুলি! অষ্টম পে কমিশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এল ২০২৬ সাল। সপ্তম বেতন কমিশনের পর এবার চর্চায় অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (8th Pay Commission)। জল্পনা শোনা যাচ্ছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই দেশজুড়ে কার্যকর হতে পারে এই নতুন বেতন কাঠামো। তবে বেতন বৃদ্ধির খুশির খবরের মাঝেই উঠে আসছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও সীমাবদ্ধতা।
কারা পাবেন না এই বিশেষ সুবিধা?
অষ্টম বেতন কমিশনের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু কঠোর নিয়ম রয়েছে। যারা মনে করছেন সমস্ত স্তরের কর্মীরাই এর আওতায় আসবেন, তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। মূলত:
বেসরকারি ক্ষেত্রের কোনো কর্মী এই বেতন কাঠামোর সুবিধা পাবেন না।
চুক্তিভিত্তিক (Contractual) এবং অস্থায়ী কর্মীরা এই তালিকার বাইরে থাকবেন।
সেন্ট্রাল সিভিল সার্ভিসেস বিধির আওতায় যারা পড়ছেন না, তারাও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, রাজ্য সরকারি কর্মীরা সরাসরি কেন্দ্রের এই বেতন কমিশনের আওতায় আসেন না। যদি সংশ্লিষ্ট রাজ্য সরকার কেন্দ্রের সুপারিশ মেনে তা কার্যকর করার সিদ্ধান্ত নেয়, তবেই সেই রাজ্যের কর্মীরা সুবিধা পাবেন।
বেতন কতটা বাড়তে পারে?
দেশের প্রায় ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৯ লক্ষ পেনশনভোগীর নজর এখন ফিটমেন্ট ফ্যাক্টরের (Fitment Factor) দিকে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, অষ্টম পে কমিশনে সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ১.৮। যদি এটি কার্যকর হয়, তবে বর্তমানে থাকা ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে সরাসরি বেড়ে প্রায় ৩০,০০০ টাকায় পৌঁছে যেতে পারে। এর পাশাপাশি মহার্ঘ্য ভাতা (DA) এবং মহার্ঘ্য ত্রাণ (DR)-ও নতুনভাবে বিন্যস্ত হবে, যা সামগ্রিক বেতন ও পেনশনে এক বিশাল লাফ দেবে।