রেটিং চার্টে আরও বড় টক্কর! বেঙ্গল টপার এই মেগা, দেখেনিন সেরা ১০-এ কারা?

টলিউডের ছোট পর্দায় এখন প্রতি মুহূর্তের লড়াই। দর্শকদের পছন্দের তালিকায় থাকতে প্রতিটি ধারাবাহিকে আসছে নতুন নতুন ট্যুইস্ট। চলতি সপ্তাহের টিআরপি (TRP) রেটিং চার্ট আসতেই দেখা গেল এক বিরাট রদবদল। নতুন মেগাগুলির দাপটে পুরনো জনপ্রিয় ধারাবাহিকগুলি নিজেদের জায়গা ধরে রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছে।
শীর্ষে বিদ্যা, কড়া টক্কর পরিণীতার এই সপ্তাহেও বেঙ্গল টপারের মুকুট অক্ষুণ্ণ রাখল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। ৬.৭ স্কোর করে সেরার সেরা এই মেগা। তবে মাত্র ০.১ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’ (৬.৬)। তৃতীয় স্থানে নিজের জায়গা মজবুত করেছে ‘পরশুরাম আজকের নায়ক’ (৬.৪)। অন্যদিকে, ৫.৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’।
সেরা ১০-এর লড়াই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ (৫.৭)। ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ (৫.৪) এবং ‘লক্ষ্মীর ঝাঁপি’ (৫.২)। অষ্টম স্থানে যৌথভাবে লড়াই চালাচ্ছে ‘জোয়ার ভাঁটা’ ও ‘চিরসখা’ (৫.১)। তালিকার শেষে নবম ও দশম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ (৪.৯) এবং ‘বেশ করেছি প্রেম করেছি’ (৪.৮)।
প্রতিযোগিতা বজায় রাখতে বদলে যাচ্ছে অনেক ধারাবাহিকের সময়, আবার কোনোটি বন্ধ হওয়ার পথে। আগামী সপ্তাহে নতুন ধারাবাহিকগুলো এই তালিকায় কোনো বড়সড় চমক দিতে পারে কি না, এখন সেটাই দেখার।