মধ্যবিত্তের স্বপ্নপূরণ! মাত্র ৩.৫০ লাখে মারুতির এই গাড়িটি কিনছেন হাজার হাজার মানুষ, মাইলেজ দেখলে চোখ কপালে উঠবে!

২০২৬ সালের শুরুতেই ভারতীয় অটোমোবাইল বাজারে ফের নিজের আধিপত্য প্রমাণ করল মারুতি সুজুকি ইন্ডিয়া। গত জানুয়ারি মাসে কোম্পানিটি ২.৩৬ লাখেরও বেশি গাড়ি বিক্রি করেছে। তবে এর মধ্যে সবার নজর কেড়েছে মারুতির দুই সাশ্রয়ী মডেল— অল্টো কে-১০ (Alto K10) এবং এস-প্রেসো (S-Presso)। সাড়ে তিন লাখ টাকা থেকে শুরু হওয়া এই গাড়ি দুটি কিনতে জানুয়ারিতে শোরুমগুলিতে ভিড় জমিয়েছিলেন প্রায় ১৪,২৬৮ জন গ্রাহক।

মারুতি অল্টো কে-১০: মাইলেজ ও ফিচারের রাজা মাত্র ৩.৫০ লাখ টাকা থেকে শুরু হওয়া অল্টো কে-১০ এখন আরও আধুনিক। হার্টেক্ট প্ল্যাটফর্মে তৈরি এই হ্যাচব্যাকে রয়েছে ১.০ লিটার ডুয়াল জেট ইঞ্জিন। কোম্পানির দাবি, এর সিএনজি ভেরিয়েন্ট প্রতি কেজিতে ৩৩.৮৫ কিমি মাইলেজ দিতে সক্ষম। আধুনিক ফিচারের মধ্যে রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যাপল কার-প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট। সুরক্ষার খাতিরে মারুতি এখন এই গাড়িতে ছয়টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড হিসেবে দিচ্ছে।

মারুতি এস-প্রেসো: স্টাইলিশ ও শক্তিশালী ৩.৭০ লাখ টাকা থেকে শুরু হওয়া এস-প্রেসো মূলত তাঁদের জন্য যাঁরা কম বাজেটে এসইউভি-র মতো লুক চান। এর পেট্রোল ভেরিয়েন্ট লিটার প্রতি প্রায় ২৪.৭৬ কিমি মাইলেজ দেয়। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, হিল হোল্ড অ্যাসিস্ট এবং ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রামের মতো প্রিমিয়াম ফিচার এখন এই ছোট গাড়িতেও লভ্য। আকাশছোঁয়া তেলের দামের বাজারে মারুতির এই দুই ‘মিনি-সেগমেন্ট’ গাড়িই এখন মধ্যবিত্তের প্রথম পছন্দ।