২৬শে ফেব্রুয়ারি কি তবে চার হাত এক হচ্ছে? আলোয় ঝলমল করছে বিজয়ের প্রাসাদ, বিয়ের খবরে সিলমোহর!

দক্ষিণী সিনেমার ‘পাওয়ার কাপল’ বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ে কি তবে সময়ের অপেক্ষা? দীর্ঘদিন ধরে চলা জল্পনার আগুনে নতুন করে ঘি ঢালল বিজয়ের হায়দরাবাদের প্রাসাদসম বাড়ির একটি ভাইরাল ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, বিজয়ের বাড়ি এখন ঝলমলে রঙিন আলোয় সজ্জিত। সাধারণত বিয়ের মতো বড় অনুষ্ঠান ছাড়া এমন সাজগোজ দেখা যায় না। ফলে অনুরাগীদের প্রশ্ন—২৬শে ফেব্রুয়ারি কি তবে সত্যিই সানাই বাজছে?
সম্প্রতি ইন্টারনেটে একটি বিয়ের নিমন্ত্রণপত্র ভাইরাল হয়েছে। সেখানে লেখা রয়েছে, পরিবারের আশীর্বাদে ২৬.০২.২৬ তারিখে একটি ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক হবে। শুধু তাই নয়, ৪ঠা মার্চ হায়দরাবাদের বিলাসবহুল ‘তাজ কৃষ্ণা’তে গ্র্যান্ড রিসেপশনের কথাও উল্লেখ আছে। যদিও বিজয় বা রশ্মিকা এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি, তবে ঘটনাপ্রবাহ অন্য ইঙ্গিত দিচ্ছে। মুম্বই বিমানবন্দরে এক পাপারাৎজি রশ্মিকাকে ‘শাদি মুবারক’ বলতেই অভিনেত্রী লজ্জায় লাল হয়ে মুচকি হেসে বলেন, “আমি জানি না আপনি কী বলছেন।” তাঁর এই লাজুক উত্তরই জল্পনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, গত বছরের অক্টোবরেই তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে। এখন শুধু বিয়ের পিঁড়িতে বসার অপেক্ষা।