‘যুবসাথী’-র ফর্ম ফিলআপ এবার অনলাইনে, দেখেনিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি

রাজ্যের বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফোটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া উপহার— ‘যুবসাথী’ প্রকল্প। গত ১৫ ফেব্রুয়ারি থেকেই এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি ক্যাম্পে ভিড় উপচে পড়ায় সাধারণ মানুষের সুবিধার্থে এবার অনলাইন ফর্ম ফিলাপ চালু করল রাজ্য সরকার। এখন থেকে আপনি নিজের স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেই আবেদন করতে পারবেন।

আবেদন করবেন কোন ওয়েবসাইটে?

অনলাইনে আবেদনের জন্য আপনাকে সরাসরি যেতে হবে এই পোর্টালে: https://apas.wb.gov.in/

আবেদনের জন্য কী কী ডকুমেন্টস (PDF ফরম্যাটে) তৈরি রাখবেন?

ফর্ম ফিলাপ শুরু করার আগে নিচের নথিপত্রগুলি স্ক্যান করে গুছিয়ে রাখুন:

  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজাল্ট এবং সার্টিফিকেট।

  • আধার কার্ড ও ভোটার কার্ড।

  • ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কপি (যেখানে অ্যাকাউন্ট ডিটেইলস আছে)।

  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

  • অতি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (ডিজিটাল ফরম্যাট)।

  • সাদা কাগজে করা নিজের সই (পিডিএফ ফরম্যাটে)।

  • একটি সচল মোবাইল নম্বর (ওটিপি ভেরিফিকেশনের জন্য)।

অনলাইনে আবেদন করার সহজ পদ্ধতি:

১. প্রথমে apas.wb.gov.in পোর্টালে যান। ২. ‘Apply Online’ অপশনে ক্লিক করুন। ৩. নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট করলে ফোনে একটি OTP আসবে। ৪. ওটিপি দেওয়ার পর মূল অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে। ৫. সেখানে আপনার ব্যক্তিগত তথ্য নির্ভুলভাবে লিখে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন। ৬. শেষে ‘Submit’ বাটনে ক্লিক করুন এবং ভবিষ্যতের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখুন।

অফলাইনে আবেদন ও ক্যাম্পের সময়সীমা:

আপনি চাইলে সরাসরি আপনার নিকটবর্তী সরকারি ক্যাম্পেও আবেদন করতে পারেন। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এই ক্যাম্প চলছে।

  • সময়সীমা: আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে।

  • ছুটি: রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন ক্যাম্প খোলা থাকবে।

  • পরামর্শ: ক্যাম্পে যাওয়ার আগে sportsandyouth.wb.gov.in ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে পূরণ করে নিয়ে যান, এতে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট হবে না।

কারা পাবেন এই টাকা? পশ্চিমবঙ্গের বাসিন্দা ২১ থেকে ৪০ বছর বয়সী যে কোনও মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতী এই প্রকল্পের যোগ্য। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।