হাতে টাকা থাকছে না? সম্পর্কের টানাপোড়েন? আজই ঘরের এই দিকে রাখুন এই ১টি ছবি!

সুন্দর করে ঘর সাজাতে আমরা কে না ভালোবাসি! কিন্তু জানেন কি, আপনার ঘরের সাজসজ্জার ওপর নির্ভর করে আপনার ভাগ্য? বাস্তুশাস্ত্র বলছে, ঘরের আসবাব বা ছবি কেবল সৌন্দর্যের জন্য নয়, এগুলি সঠিক দিকে না থাকলে পরিবারে অশান্তি ও অর্থের অভাব দেখা দিতে পারে। ভাগ্যলক্ষ্মীর কৃপা পেতে এবং পজিটিভ এনার্জি বাড়াতে বসার ঘর বা লিভিং রুম সাজানোর ক্ষেত্রে মেনে চলুন এই বিশেষ টিপস।

দৌড়ন্ত ঘোড়া ও উন্নতির যোগ বাস্তুশাস্ত্রে সাতটি সাদা দৌড়ন্ত ঘোড়ার ছবি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি সাফল্য, গতি এবং শক্তির প্রতীক। তবে খেয়াল রাখবেন, ঘোড়াগুলো যেন ঘরের ভেতরের দিকে দৌড়াচ্ছে এমন মনে হয়। এই ছবি বসার ঘরের পূর্ব বা উত্তর দিকে রাখলে ব্যবসায়িক উন্নতি ও চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হয়।

সম্পর্ক মজবুত করতে রাধাকৃষ্ণ পরিবারে যদি মাঝেমধ্যেই কলহ বাঁধে বা দম্পতির মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়, তবে বসার ঘরে রাধাকৃষ্ণের সুন্দর ছবি বা চিত্রকর্ম স্থাপন করুন। এটি প্রেমের শক্তি বৃদ্ধি করে এবং পারস্পরিক সম্প্রীতি ফিরিয়ে আনে। পাশাপাশি, পরিবারের হাসিখুশি মুহূর্তের ছবিগুলি দক্ষিণ বা পশ্চিম দেওয়ালে টাঙালে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়।

লক্ষ্মী-গণেশ ও গজলক্ষ্মী আর্থিক অনটন কাটাতে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া একান্ত প্রয়োজন। বাস্তুবিদদের মতে, বসার ঘরের উত্তর-পূর্ব কোণে বা পূর্ব দিকে গজলক্ষ্মী (হাতির সাথে লক্ষ্মী) বা লক্ষ্মী-গণেশের ছবি রাখা সবচেয়ে শ্রেয়। এটি ঘরে সমৃদ্ধি ও স্বচ্ছলতা নিয়ে আসে।

প্রকৃতি ও লাকি ব্যাম্বু ঘরের ভেতরে সজীবতা বজায় রাখতে শান্ত নদী, পাহাড় বা সবুজ বনের ছবি ব্যবহার করুন। তবে শুকনো গাছ বা কাঁটাযুক্ত গাছের ছবি এড়িয়ে চলাই মঙ্গল। ঘরের দক্ষিণ-পূর্ব কোণে ‘লাকি ব্যাম্বু’ বা বাঁশ গাছ রাখলে তা চুম্বকের মতো ধন-সম্পদকে আকর্ষণ করে।

কিছু জরুরি সতর্কতা ঘর সাজানোর সময় মাথায় রাখুন, বসার ঘরে যুদ্ধের ছবি, রাগান্বিত পশুপাখি বা দুঃখের কোনো দৃশ্য রাখবেন না। এতে নেতিবাচক শক্তি বা ‘নেগেটিভ এনার্জি’ বৃদ্ধি পায়। সর্বদা ঘর পরিষ্কার ও বিশৃঙ্খলামুক্ত রাখুন। পুরনো বা ভাঙা কাঁচের ফ্রেমের ছবি আজই সরিয়ে ফেলুন। এই ছোট ছোট পরিবর্তনগুলিই আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির দরজা খুলে দিতে পারে।