যুবসাথী ভাতা পাবেন আপনিও? জেনে নিন আবেদনের বয়সসীমা ও প্রয়োজনীয় নথির তালিকা

আবেদনের প্রাথমিক যোগ্যতা ও শর্তাবলী:
বয়স: ১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। পোর্টালে জন্মতারিখ দিলেই সিস্টেম অটোমেটিক বয়স গণনা করে নেবে।

বাসস্থান: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র (স্ক্যান কপি):
আবেদন করার আগে নিচের নথিগুলি ডিজিটাল ফরম্যাটে গুছিয়ে রাখুন:

PDF ফরম্যাট (সর্বোচ্চ ২ এমবি): মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট বা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক এবং কাস্ট সার্টিফিকেট।

ছবি ও স্বাক্ষর (সর্বোচ্চ ১ এমবি): সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং নিজের স্বচ্ছ স্বাক্ষর।

ধাপে ধাপে আবেদন করার পদ্ধতি:
১. রেজিস্ট্রেশন: প্রথমে সরকার নির্ধারিত পোর্টাল apas.wb.gov.in-এ গিয়ে ‘Apply Online’-এ ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশন সম্পন্ন করুন।
২. ব্যক্তিগত তথ্য: মাধ্যমিকের নথি অনুযায়ী নিজের নাম, জন্মতারিখ ও জাতিগত তথ্য পূরণ করুন। বিবাহিত মহিলারাও মাধ্যমিকের নথিতে থাকা নামই ব্যবহার করবেন।
৩. ঠিকানা ও শিক্ষা: ড্রপডাউন মেনু থেকে জেলা, ব্লক বা মিউনিসিপ্যালিটি এবং পিনকোড নির্বাচন করুন। আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত (সাল, বোর্ড, রোল নম্বর) প্রদান করুন।
৪. পেশা নির্বাচন: ‘Present Occupation’-এর ঘরে বেকার না লিখে ‘Student’ অথবা ‘Self Employed’ (যেমন টিউশন বা ছোট কাজ) লেখা বেশি যুক্তিযুক্ত।
৫. ব্যাঙ্ক ডিটেইলস: আপনার আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের IFSC কোড ও অ্যাকাউন্ট নম্বর নির্ভুলভাবে দিন।
৬. সাবমিশন: সমস্ত নথি আপলোড করার পর ভালো করে দেখে নিয়ে ‘Final Submit’ করুন।

জরুরি টিপস: আবেদন সফল হলে স্ক্রিনে একটি ‘Application ID’ আসবে। এটি অবশ্যই লিখে বা সেভ করে রাখুন। ভবিষ্যতে আবেদনের স্ট্যাটাস জানতে এটি অত্যন্ত প্রয়োজন।