পাকিস্তানের উসমানকে কীভাবে ট্যাকেল? জেনেনিন কি বললেন সৌরভ গাঙ্গুলি

রাত পোহালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই কাঙ্ক্ষিত মহারণ— ভারত বনাম পাকিস্তান। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের মনস্তাত্ত্বিক যুদ্ধ তুঙ্গে। আর এই মেগা ম্যাচের আগে পাকিস্তানের নতুন ‘রহস্যময়’ স্পিনার উসমান তারিককে নিয়ে চলা চর্চাকে কার্যত নস্যি করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
“উসমান ফ্যাক্টর নয়”: দাদাগিরি অব্যাহত
পাকিস্তানের অফস্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে ক্রিকেট বিশ্বে শোরগোল পড়ে গেলেও মহারাজ কিন্তু নির্বিকার। নিজের খেলোয়াড় জীবনে অফস্পিনকে মাঠের বাইরে পাঠানো সৌরভের সাফ কথা:
“টি-টোয়েন্টিতে ভারত অনেক শক্তিশালী দল, ওদের হারানো সহজ নয়। উসমান তো স্রেফ একজন অফস্পিনার, একটু দাঁড়িয়ে বল করে এই যা! ভারত ভালোই খেলবে।”
উইনিং কম্বিনেশন কি ভাঙবে ভারত?
কলম্বোর প্রেমদাসায় স্পিন সহায়ক পিচ হলেও সৌরভ কিন্তু দলে বড় বদলের পক্ষপাতী নন। তাঁর মতে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং—এই চার বোলারই ভারতের প্রধান অস্ত্র। রিঙ্কু সিংয়ের জায়গায় কুলদীপ যাদবকে আনার সম্ভাবনাও তিনি নাকচ করে দিয়েছেন।
সৌরভের চোখে ভারতের শক্তি:
-
সাম্প্রতিক ফর্ম: শেষ ২৬টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ২৫টিতেই জিতেছে টিম ইন্ডিয়া।
-
ম্যাচ উইনার: দলে একাধিক ম্যাচ উইনার থাকায় কোনো একজন ক্রিকেটারের ওপর নির্ভরশীল নয় ভারত।
-
অভিষেক শর্মা আপডেট: পেটের সংক্রমণ কাটিয়ে অভিষেক শর্মার খেলা নিয়ে সংশয় থাকলেও সৌরভের মতে, অভিষেক না খেললেও ভারতের জিততে সমস্যা হবে না।
অভিষেক শর্মার শারীরিক অবস্থা
নামিবিয়া ম্যাচের আগে জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তারকা ওপেনার অভিষেক শর্মাকে। দুর্বলতা থাকলেও কালকের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা উজ্জ্বল। তবে টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায়।
একনজরে মহারণের লাইন-আপ জল্পনা:
-
বোলিং অ্যাটাক: ৪ জন স্পেশালিস্ট বোলার (২ পেসার, ২ স্পিনার)।
-
ব্যাটিং: অভিষেক শর্মা ফিট থাকলে ওপেনিংয়ে বড় চমক আসতে পারে।
-
পিচ রিপোর্ট: প্রেমদাসা স্টেডিয়ামে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন।