যুবসাথীর টাকা কারা পাবেন না? ক্য়াম্পে লাইন দেওয়ার আগে জেনেনিন বিস্তারিত তথ্য

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সুরাহা দিতে বড় পদক্ষেপ ন নিল রাজ্য সরকার। নতুন ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। অর্থাৎ বছরে মোট ১৮ হাজার টাকা সরাসরি ঢুকবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে এই টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কড়া নিয়ম ও যোগ্যতার মাপকাঠি বেঁধে দেওয়া হয়েছে।

কারা পাবেন না এই টাকা? আবেদন করার আগে জেনে নিন আপনি এই তালিকার অন্তর্ভুক্ত কি না:

  • অন্যান্য প্রকল্প: যারা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনো আর্থিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন (যেমন— লক্ষ্মীর ভাণ্ডার বা অনুরূপ প্রকল্প), তাঁরা ‘যুবসাথী’র জন্য আবেদন করতে পারবেন না।

  • কর্মরত: আবেদনকারী যদি বর্তমানে কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত থাকেন, তবে তিনি এই ভাতার যোগ্য নন।

কারা আবেদন করতে পারবেন?

  • যোগ্যতা: নূন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে।

  • বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

  • ব্যতিক্রম: যারা বর্তমানে সরকারি স্কলারশিপ (যেমন— স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস, ঐক্যশ্রী বা মেধাশ্রী) পাচ্ছেন, তাঁরাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের সময় ও পদ্ধতি: অনলাইন সার্ভারের জটিলতা এড়াতে এবার সরাসরি অফলাইন ক্যাম্পের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

  • তারিখ: আগামী ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত।

  • সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা (ছুটির দিন বাদে)।

  • স্থান: রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতেই বিশেষ ক্যাম্প বসানো হবে।

কতদিন মিলবে এই ভাতা? প্রাথমিকভাবে রাজ্য সরকার টানা ৫ বছর এই ভাতার টাকা দেবে। তবে ৫ বছর পর যদি আবেদনকারী কোনো স্থায়ী চাকরি না পান, তবে নিয়ম মেনে এই ভাতা রিনিউ বা নবীকরণ করার সুযোগও থাকছে।

আগামী ১৫ মার্চ থেকে আপনার নিকটবর্তী বিধানসভা কেন্দ্রের ক্যাম্পে গিয়ে অফলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন।