সাংসদ খগেন মুর্মুর ওপর সেই হাড়হিম করা হামলা! জেল থেকে ছাড়া পেল ১০ অভিযুক্ত, জারি কড়া নিষেধাজ্ঞা

মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় দীর্ঘ প্রতীক্ষার পর ১০ জন অভিযুক্তকে শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। গত বছর অক্টোবর মাসে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ দিতে গিয়ে নৃশংসভাবে আক্রান্ত হয়েছিলেন সাংসদ। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই মোট ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।

ঘটনার সূত্রপাত গত বছরের ৬ অক্টোবর। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত নাগরাকাটার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ত্রাণ বিলি করতে গিয়েছিলেন খগেন মুর্মু। তাঁর সঙ্গে ছিলেন বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ-সহ বিজেপির এক প্রতিনিধি দল। অভিযোগ, নাগরাকাটার খড়িয়ার বন্দর এলাকায় একদল দুষ্কৃতী হঠাৎই সাংসদের গাড়ি আটকে হামলা চালায়। পাথর ও ইটের আঘাতে সাংসদের মুখ ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দীর্ঘদিন শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।

এই ঘটনায় নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ১০ জনকে গ্রেফতার করে। শুক্রবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে শুনানির পর আদালত তাঁদের জামিন মঞ্জুর করলেও একটি কড়া শর্ত আরোপ করেছে। অভিযুক্তরা কোনোভাবেই ঘটনাস্থল অর্থাৎ খড়িয়ার বন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না। অভিযুক্তদের আইনজীবী সন্দীপ দত্ত জানান, “আদালত শর্তসাপেক্ষে জামিন দিলেও ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে। তবে জামিনপ্রাপ্তদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ ছিল না।” বন্যার সেই ক্ষত যেমন উত্তরবঙ্গবাসীর মনে টাটকা, তেমনই সাংসদের ওপর হামলার এই আইনি লড়াই এখন এক নতুন মোড় নি