বাংলাদেশে মেগা ভোটযুদ্ধ! ইউনূস সরকারের অধীনে আজ ত্রয়োদশ সংসদ নির্বাচন, পাল্লা ভারী কার?

দীর্ঘ টালবাহানা আর টানটান উত্তেজনার অবসান। আজ, ১২ ফেব্রুয়ারি ২০২৬, বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন। শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের ২৯৯টি আসনে ভাগ্য নির্ধারিত হতে চলেছে ১৭৫৫ জন প্রার্থীর।

এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়। একদিকে প্রধান শক্তি হিসেবে ময়দানে রয়েছে বিএনপি, অন্যদিকে তাদের কড়া টক্কর দিচ্ছে জামায়াত-এনসিপি জোট। ঢাকার মসনদ কার দখলে যাবে, তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে দু-বাংলাতেই। নির্বাচনের পাশাপাশি নজর রয়েছে ‘জুলাই সনদ’ নিয়ে গণভোটের দিকেও। সারা দেশে কড়া নিরাপত্তার বেষ্টনীতে চলছে ভোটগ্রহণ। অশান্তি রুখতে মোতায়েন করা হয়েছে বিশাল সেনাবাহিনী ও পুলিশ বাহিনী। ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে কোন পথে হাঁটবে ওপার বাংলা? জানতে নজর রাখুন খবরের পরবর্তী আপডেটে।