বিগ বস ২০ শুরুর আগেই বোমা! প্রথম প্রতিযোগী হিসেবে ফাঁস হলো এই বিশ্বখ্যাত তারকার নাম

বিগ বস ১৯-এর রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল সিজন ২০ নিয়ে তোলপাড়। সলমন খানের বিতর্কিত এই শো নিয়ে দর্শকদের উত্তেজনার অন্ত নেই। যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি, তবে তার আগেই প্রথম ‘কনফার্মড’ প্রতিযোগী হিসেবে একজনের নাম সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তিনি কোনো জনপ্রিয় সিরিয়ালের অভিনেতা বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নন, বরং একজন আন্তর্জাতিক মানের সংগীতশিল্পী।

কে এই রহস্যময় প্রতিযোগী? শোনা যাচ্ছে, বিখ্যাত সেতার বাদক ভাগ্যরথ ভাট (Bhagirath Bhatt) বিগ বস ২০-র প্রথম প্রতিযোগী হতে চলেছেন। গুজরাটের জামনগরে জন্ম নেওয়া ভাগ্যরথ সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। বারোদার মহারাজা সায়াজীরাও বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল জয়ী এই শিল্পী ‘পদ্মাবত’, ‘ভুল ভুলাইয়া ৩’ এবং ‘মিশন রানীগঞ্জ’-এর মতো ব্লকব্লাস্টার ছবির সংগীতের সাথে যুক্ত ছিলেন। এছাড়া ‘হীরামান্ডি’ ও ‘কোটা ফ্যাক্টরি’-র মতো জনপ্রিয় ওয়েব সিরিজেও শোনা গেছে তাঁর সেতারের সুর।

কেন হঠাৎ ভাগ্যরথ ভাটের নাম? বিগ বসের ফ্যান পেজগুলোতে দাবি করা হচ্ছে যে, এই সিজনে নির্মাতারা গতানুগতিক ছকের বাইরে গিয়ে অন্য ধারার প্রতিভাদের আনতে চাইছেন। যদিও ভাগ্যরথ বা বিগ বস টিম এখনও এ বিষয়ে মুখ খোলেননি, তবে তাঁর মতো একজন ধ্রুপদী সংগীতশিল্পীর বিগ বসের ঘরে প্রবেশ করাটা বড়সড় চমক হতে পারে।

কবে শুরু হচ্ছে সিজন ২০? সূত্র মারফত জানা যাচ্ছে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বিগ বস ২০-র পর্দা উঠতে পারে। গত ডিসেম্বরে সিজন ১৯-এর বিদায়বেলায় ভাইজান সলমন কথা দিয়েছিলেন পরের সিজনে ফেরার। এখন দেখার বিষয়, ভাগ্যরথ ভাটের হাত ধরেই কি শুরু হবে সলমনের শো-র নতুন ইনিংস?