চীনের ‘ঋণ নীতি’র কফিন শেষ পেরেক! মোদীর ‘মিশন সাগর’-এ ২০টি আফ্রিকান দেশ, কাঁপছে বেজিং

আফ্রিকা মহাদেশে চীনের দীর্ঘদিনের একাধিপত্যে থাবা বসাতে শুরু করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মিশন সাগর’ (SAGAR – Security and Growth for All in the Region) প্রকল্পে যোগ দিয়েছে ২০টিরও বেশি আফ্রিকান দেশ। চীনের ঋণের ফাঁদ (Debt Trap) থেকে বাঁচতে আফ্রিকার এই দেশগুলো এখন ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করছে। আগামী ১৫ থেকে ২৫ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন’-এ এই বন্ধুত্বের প্রতিফলন দেখা যাবে।

‘মিলন’ মহড়ায় ভারত-আফ্রিকা অক্ষ: এই মেগা ইভেন্টে বিশ্বের ৭০টিরও বেশি দেশ অংশ নিচ্ছে। এর মধ্যে আফ্রিকা মহাদেশের পূর্ব ও পশ্চিম উপকূলের ২০টি দেশ রয়েছে। দক্ষিণ আফ্রিকা এবং সেশেলস তাদের নিজস্ব যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, যা কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের লক্ষ্য হলো আফ্রিকার খনিজ সম্পদ ও হাইড্রোকার্বন উত্তোলনে সহায়তা করার পাশাপাশি দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম বা ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্রের বাজার তৈরি করা।

চীনের মাথাব্যথার কারণ কী? চীন ২০১৭ সালে জিবুতিতে তাদের সামরিক ঘাঁটি স্থাপন করে ভারত মহাসাগর ও লোহিত সাগরের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল। কিন্তু ভারত পালটা কৌশল হিসেবে তানজানিয়া, মরিশাস, মাদাগাস্কার এবং আলজেরিয়ার মতো দেশগুলোর সঙ্গে সামরিক মহড়া ও প্রশিক্ষণ জোরদার করেছে। সম্প্রতি ভারতের সিডিএস এবং সেনাপ্রধানের আলজেরিয়া সফর চীনের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

জি-২০ থেকে সাগরের ঢেউ: ভারত যখন জি-২০ সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যপদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল, তখনই আফ্রিকার দেশগুলোর কাছে ভারতের গ্রহণযোগ্যতা কয়েক গুণ বেড়ে যায়। চীনের সস্তা ঋণের বদলে ভারত এখন আফ্রিকার দেশগুলোকে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি ও পরিকাঠামো উন্নয়নে প্রকৃত অংশীদার হিসেবে পাশে দাঁড়াচ্ছে।